আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টায় নদিয়া, উত্তর ২৪ পরগণা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
8
দক্ষিণবঙ্গের এই ছ’টি জেলায় আগামী দুই থেকে তিন ঘণ্টায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
5
8
সোমবার থেকে টানা তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
6
8
মঙ্গলবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে এবং আগামী বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
8
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
8
সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।