আগস্ট মাস থেকেই বাংলায় 'স্মার্ট রেশন কার্ড' চালু হল। এই 'স্মার্ট রেশন কার্ড' কীভাবে পাবেন, আবেদনের প্রক্রিয়া, কারা পাবেন, তাও সরকারের তরফে জানানো হয়েছে।
3
10
জানা গিয়েছে, সরকারি প্রকল্পের মতোই রেশন বন্টনের ক্ষেত্রে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের প্রক্রিয়া চলছে। যার ফলে দেশজুড়ে কয়েক কোটি এবং বাংলাতেও কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল হবে।
4
10
এর পাশাপাশি সাধারণ মানুষের জন্য আরও সুখবর রয়েছে। দীর্ঘদিন ধরে যে সকল রেশন কার্ড ব্লক করা রয়েছে, সেই ব্লক হওয়া রেশন কার্ড আবারও চালু করতে পারে সরকার।
5
10
সরকারি সূত্রে জানা গিয়েছে, 'স্মার্ট' রেশন ব্যবস্থা পুরোটাই অনলাইনে হবে। ডিস্ট্রিবিউটরের কাছ থেকে রেশনের সামগ্রী সরবরাহ, রেশন কার্ড পরিচালনা, গ্রাহকদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে রেশন বন্টন, সবটাই এবার অনলাইনে হবে।
6
10
এর আগে কেন্দ্রীয় সরকারি নিয়ম অনুযায়ী, রেশন কার্ড সংক্রান্ত কিছু কাজ অনলাইনে হত। আগস্ট থেকে বাকি প্রক্রিয়াগুলোও অনলাইনেই হবে।
7
10
কীভাবে 'স্মার্ট রেশন কার্ড'-এর জন্য আবেদন করবেন? এর জন্য প্রথমেই রেশন দোকানে গিয়ে চোখের মণি স্ক্যান করতে হবে। এর ফলে আধার কার্ডের তথ্য যাচাই করা হবে।
8
10
যাঁরা এই উপায়ে পারবেন না, তাঁদের আঙুলের ছাপ নেওয়া হবে, তারপর আধার কার্ড যাচাই করা হবে। আপনার রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এবার কেন্দ্রীয় সরকারের কাছেই জমা থাকবে।
9
10
খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ব্লক করে দেওয়া বহু রেশন কার্ড ফের চালু করা হচ্ছে। আর্থিক অসংগতির কারণেই বহু রেশন কার্ড ব্লক করা হয়েছিল। রেশন কার্ড সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া চলতি মাস জুড়েই চলবে।
10
10
তবে সরকারি কর্মী, কেন্দ্রীয় সরকারি কর্মী, পেনশনভোগীরা, ইনকাম ট্যাক্স যাঁরা দেন, তাঁদের রেশন কার্ড বাতিল করতে পারে সরকার। বাড়িতে একাধিক পাকা ঘর, গাড়ি, ইন্টারনেট সংযোগ যুক্ত কম্পিউটার, ল্যাপটপ থাকলেও রেশন কার্ড বাতিল হতে পারে।