বাংলার সরকারি কর্মীদের পোয়াবারো। উৎসবের আবহে আবারও বড় উপহার শুভেন্দু অধিকারীর সরকারের। এবার থেকে মাসের বেতনের আগেই রাজ্য সরকারি কর্মীরা অগ্রিম বেতন তুলতে পারবেন।
2
9
মাসের বেতন পাওয়ার আগেই অগ্রিম বেতন তোলার নতুন সুবিধা দেওয়া হল রাজ্য সরকারি কর্মীদের। সকলের সুবিধার্থে রাজ্য সরকারের তরফে চালু করা হল ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম’।
3
9
কারা পাবেন এই অগ্রিম বেতন তোলার সুবিধা? রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, স্থায়ী সরকারি কর্মচারীরা, মূলত গ্রুপ-এ থেকে গ্রুপ-ডি কর্মীরা শর্তসাপেক্ষে অগ্রিম বেতন তুলতে পারবেন।
4
9
জানা গিয়েছে, অর্থ দপ্তরের ই-গভর্ন্যান্সের মাধ্যমে পরিচালিত হবে সরকারের এই নতুন প্রকল্প। হঠাৎ পারিবারিক আর্থিক সমস্যা মেটাতে, জরুরি প্রয়োজনের ভিত্তিতে অগ্রিম বেতন তোলার সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
5
9
গত মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, স্যালারি অ্যাডভান্সপ্রকল্পে মূলত দু’ধরনের অগ্রিম নেওয়ার সুযোগ রাখা হয়েছে সরকারি কর্মীদের জন্য।
6
9
প্রথমটি হল, স্বল্পমেয়াদি অগ্রিম। জরুরি ভিত্তিতে মাসের মোট বেতনের সর্বাধিক ৫০ শতাংশ অগ্রিম টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ ৬০ দিন বা পরবর্তী মাসের বেতন পাওয়া মাত্র মিটিয়ে দিতে হবে। এর ফলে কোনও সুদ লাগবে না। কিন্তু দেরিতে তথ্য দিলে, সর্বোচ্চ ১ শতাংশ ‘ট্রানজাকশন ফি’ কাটতে পারে সরকার।
7
9
দ্বিতীয় হল, দীর্ঘমেয়াদি অগ্রিম। অগ্রিম বেতনের পরিমাণ বেশি হলে, ২ মাস থেকে সর্বোচ্চ ৬০ মাস অর্থাৎ ৫ বছর পর্যন্ত কিস্তিতে টাকা মেটাতে পারবেন সরকারি কর্মীরা। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী সীমা স্থির হবে।
8
9
তবে, প্রতি মাসের কিস্তি মোট বেতনের ৫০ শতাংশের গণ্ডি না পেরোয়, সে বিষয়টি নিশ্চিত থাকবে। চাকরির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তা শোধ করতে হবে।
9
9
অর্থ দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, সরকারি কর্মীদের জন্য ২৪ ঘণ্টার হেল্পডেস্ক পরিষেবার নির্দেশও দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য 'ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স প্রকল্প' কার্যকর থাকবে।