ভূতচতুর্দশীর দিন যম প্রদীপ জ্বালাবেন? ভুলেও করবেন না এই ভুল, মাথায় রাখুন এই বিষয়গুলি
নিজস্ব সংবাদদাতা
৪ নভেম্বর ২০২৬ ১৯ : ২০
শেয়ার করুন
1
7
কালীপুজোর আগের দিন উদযাপিত হয় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। এদিন যেমন ১৪ শাক খাওয়ার রীতি আছে, তেমনই রয়েছে ১৪ প্রদীপ জ্বালানোর নিয়ম। অনেকেই এদিন যমের দুয়ারে প্রদীপ রাখেন, বা যম প্রদীপ জ্বালান। তবে সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট জিনিস মাথায় রাখা আবশ্যক, আর ভুলেও নয় এই কাজ। ছবি- সংগৃহীত
2
7
যম প্রদীপ সবসময় বাড়ির বাইরে জ্বালাবেন। বাড়ির ভিতর থেকে এই প্রদীপ জ্বালিয়ে নিয়ে গিয়ে বাইরে রাখবেন না। আর বারান্দা বা জানালায় তো একেবারেই বসাবেন না। সোজা বাড়ির মূল দরজার বাইরে রাখবেন।ছবি- সংগৃহীত
3
7
এদিন যম প্রদীপ জ্বালালে মনে করা হয় মৃত্যু ভয় দূর হয়। যমরাজের কৃপা পাওয়া যায়। প্রদীপ জ্বালিয়ে যমরাজের থেকে সুখ, সমৃদ্ধির কামনা করুন। একই সঙ্গে পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করুন। মনে করা হি যম প্রদীপ নেতিবাচকতা, নেতিবাচক শক্তি, কুনজরকে দূর করে। ছবি- সংগৃহীত
4
7
এদিন ভুল করেও কোনও প্রাণীর হত্যা করবেন না। এমনকী গাছের পাতা বা ফুল ছিঁড়বেন না। ছবি- সংগৃহীত
5
7
বাড়ির দক্ষিণ দিক একদমই অপরিষ্কার রাখবেন না। এদিকটা যমের দিক মনে করা হয়। আর ভূত চতুর্দশীর দিন তাঁরই পুজো করা হয়। তাই দক্ষিণ দিক এদিন পয়পরিষ্কার রাখুন। ছবি- সংগৃহীত
6
7
ভূত চতুর্দশীর দিন ভুলেও কাউকে তেল দান করবেন না। এছাড়া পারলে নিরামিষ খাবার খান। ছবি- সংগৃহীত
7
7
কেন ভূত বা নরক চতুর্দশী পালিত হয়? যমরাজের পুজো তো হয়ই এদিন, এছাড়া এই দিনটির সন জড়িয়ে আছে আরও এক পৌরাণিক কাহিনি। মনে করা হয় এদিনই শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন। সেই জন্যই এই তিথিকে নরক চতুর্দশীও বলা হয়।ছবি- সংগৃহীত