কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন ঘিরে প্রত্যাশা ক্রমশ বাড়ছে। বিশেষ করে নতুন বেতন কাঠামোয় ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, তা নিয়ে কর্মী সংগঠনগুলির মধ্যে জোর আলোচনা চলছে।
2
11
বিভিন্ন সংগঠন ৩.৬১ থেকে ৪.০০ পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এই প্রস্তাবগুলি কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ৬৫ হাজার থেকে ৭২ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
3
11
উল্লেখ্য, ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করা হয়। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন এই তিন সদস্যের কমিশনে রয়েছেন সদস্য অধ্যাপক পুলক ঘোষ এবং সদস্য-সচিব পঙ্কজ জৈন।
4
11
কমিশনকে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। অর্থাৎ, ২০২৭ সালের মে-জুন মাস নাগাদ রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই সময়সীমার ১২ মাসেরও বেশি অতিক্রান্ত হয়েছে।
5
11
ফিটমেন্ট ফ্যাক্টর হল এমন একটি গুণক, যার সাহায্যে বর্তমান বেসিক বেতনকে গুণ করে নতুন বেসিক বেতন নির্ধারণ করা হয়। এর সূত্র হল, নতুন বেসিক বেতন = বর্তমান বেসিক বেতন × ফিটমেন্ট ফ্যাক্টর। একইভাবে পেনশনভোগীদের মূল পেনশন নির্ধারণের ক্ষেত্রেও এর প্রভাব পড়ে।
6
11
ষষ্ঠ বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ১.৮৬। সপ্তম বেতন কমিশনে তা বেড়ে ২.৫৭ হয়। এর ফলে ন্যূনতম বেসিক বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল।
7
11
ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ সর্বোচ্চ ৪.০০ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে ন্যূনতম বেসিক বেতন ৭২,০০০ টাকা হতে পারে। মাথাপিছু জাতীয় আয়ের বৃদ্ধি, বর্তমান ন্যূনতম বেতন, ডিএ এবং পাঁচ সদস্যের পরিবারের প্রয়োজনকে ভিত্তি করে এই হিসাব করা হয়েছে।
8
11
অন্যদিকে, ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি স্টাফ সাইড এবং ভারত পেনশনার্স সমাজ ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এতে ন্যূনতম বেসিক বেতন ৬৯,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে।
9
11
সার্ভে অফ ইন্ডিয়ার মিনিস্টেরিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এই হিসাবে ন্যূনতম বেসিক বেতন প্রায় ৬৫,০০০ টাকা হতে পারে। ১৫তম ভারতীয় শ্রম সম্মেলনের নিয়ম এবং রেপটাকস ব্রেট মামলার নির্দেশিকাকে ভিত্তি করে এই দাবি জানানো হয়েছে।
10
11
বর্তমান ন্যূনতম বেসিক বেতন ১৮,০০০ টাকার উপর প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে ৬৫,০০০ থেকে ৭২,০০০ টাকার মধ্যে বেতন দাঁড়াতে পারে। অর্থাৎ, সর্বনিম্ন ও সর্বোচ্চ প্রস্তাবের মধ্যে মাসে প্রায় ৭,০০০ টাকার পার্থক্য রয়েছে।
11
11
তবে মনে রাখতে হবে, এগুলি বিভিন্ন কর্মী সংগঠনের দাবি মাত্র। কেন্দ্রীয় সরকার এখনও কোনও ফিটমেন্ট ফ্যাক্টর বা নতুন ন্যূনতম বেতন চূড়ান্ত করেনি। অষ্টম বেতন কমিশনের রিপোর্ট পর্যালোচনার পরই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র।