বৃষ্টি থামার লক্ষণ নেই। বছরের শেষেও বৃষ্টির তাণ্ডব জারি বাংলায়। নভেম্বরেও একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায়। আগেভাগেই আশঙ্কা প্রকাশ করল মৌসম ভবন।
2
7
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবারও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই আপাতত। এমনকী নিম্নচাপের প্রভাবে তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলেই ঝড়বৃষ্টির দাপট আবারও বাড়বে।
3
7
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এই সময়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বলে আপাতত জানিয়েছে মৌসম ভবন।
4
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের ও দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
5
7
আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ নভেম্বর, আগিমী সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
7
আগামী মঙ্গলবার আবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও কোনও সতর্কতা জারি হয়নি।
7
7
আগামী সোমবার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোনও জেলাতেই আপাতত সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।