রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই রেশন দুর্নীতি ও রেশন বন্টনে স্বচ্ছতা আনতে একের পর এক বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকারের। সেপ্টেম্বরেই অসংখ্য রেশন কার্ড বাতিল ও ডিঅ্যাক্টিভ করা শুরু হয়েছে।
2
7
কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে শুরুতেই? জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের রেশন কার্ড ও ভুয়ো রেশন কার্ড প্রাথমিক পর্যায়েই বাতিল করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি প্রচুর রেশন কার্ড ডিঅ্যাক্টিভ করা হচ্ছে।
3
7
কীভাবে বুঝবেন আপনার রেশন কার্ড বাতিল করা হয়েছে নাকি অ্যাক্টিভ রয়েছে? বাড়িতে বসেই এই প্রশ্নের জবাব পাবেন। মোবাইল ফোনেই চটজলদি দেখে নিতে পারেন রেশন কার্ডের স্ট্যাটাস। রইল পরপর ধাপ।
4
7
রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে প্রথমেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট food.wb.gov.in-এ যান। এই ওয়েবসাইটে ঢুকলেই হোমপেজে দেখতে পাবেন e-Citizen বা Services মেনু।
5
7
এই e-Citizen বা Services মেনুতে গিয়ে Check Ration Card Status অপশনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গেই একটি নতুন পেজ খুলবে।
6
7
এবার এই নতুন পেজে নিজের রেশন কার্ড নম্বর লিখুন। এরপর সেই পেজেই একটা ক্যাপচা দেখতে পাবেন। সেটি পূরণ করার পরেই রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন।
7
7
সার্চ অপশনে ক্লিক করলেই আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভ না অ্যাক্টিভ রয়েছে, তা বুঝতে পারবেন। ইতিমধ্যেই রেশন কার্ড বাতিল হয়ে গেলে, সেটি এখানেই দেখতে পারবেন।