পুজোর আগে বড় অফার এল রেশনে। সুজি এবার মিলবে ৫০০ গ্রাম করে। ফলে সেখান থেকে বাড়তি সুবিধা হবে সকলের।
2
9
রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া রবিবার বলেন, পশ্চিমবঙ্গবাসীদের জন্য নতুন খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার সাংবাদিক সম্মেলন করে বলেছেন যেহেতু আমরা ২৫০ গ্রাম সুজি প্রতিটি পরিবারকে দেওয়ার চিন্তাভাবনা করেছিলাম। সেটা বাড়িয়ে করা হল ৫০০ গ্রাম।
3
9
তিনি আরও বলেন, আগে এজন্যে খরচ হত ১১৪ কোটি টাকা। সেটা এখন হবে ১৫০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী ভেবেছিলেন প্রতিটি পরিবারের ক্ষেত্রে ২৫০ গ্রাম সুজি কম হবে। তাই একে ৫০০ গ্রাম করা হল।
4
9
দুর্গাপুজোর আগে রাজ্যবাসী বড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘোষণা করলেন 'ফেস্টিভ্যাল রেশন প্যাকেজ'।
5
9
এজন্য বরাদ্দ করা হল ১৫০ কোটি টাকা। রেশনে এবার পাবেন ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ৫০০ গ্রাম সুজি। তাও আবার হাফ দামে।
6
9
রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার দাবি, ভারতের ইতিহাসে কোনও রাজ্য সরকার পুজো উপলক্ষে এমন স্পেশাল প্যাকেজ দেয়নি।
7
9
প্যাকেজের খাদ্যসামগ্রীর গুণমান এবং পরিমাপ ঠিক থাকবে বলেও আশ্বাস দিয়েছেন। এবার প্রশ্ন হল, কারা পাবেন এই প্যাকেজ? আর ময়দা, চিনি ঠিক কত দামে পাওয়া যাবে।
8
9
শনিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,রাজ্যের দুই কোটি পরিবারকে অর্ধেক দামে আটা, চিনি এবং সুজি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে।
9
9
তিনি আরও বলেন, আটা ও চিনির জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। সুজির টেন্ডার প্রক্রিয়া এখনও চলছে। দুর্গাপুজোর সপ্তাহে রেশনের মাধ্যমে এই সামগ্রীগুলি বিতরণ করা হবে।