দীর্ঘদিনের জট এবার কাটল। ফের বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার জানিয়ে দিলেন, সব টাকাই পেমেন্ট হয়ে গিয়েছে। পোর্টালেও আর কোনও সমস্যাই নেই।
2
6
সম্প্রতি কাঁথি সাংগঠনিক জেলার পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শিবিরেই বড় ঘোষণা করলেন তিনি।
3
6
অভিযোগ উঠেছিল, জেলার স্কুলগুলিতে মিড ডে মিল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। গত তিন থেকে চার মাস ধরে জেলার স্কুলগুলি মিড ডে মিলের টাকা পাচ্ছে না। যার জন্য সমস্যা তৈরি হয়েছে।
4
6
এই অভিযোগের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই অভিযোগ সত্যি নয়। মিড ডে মিল পোর্টালের সমস্যা ইতিমধ্যেই মিটে গিয়েছে। সব টাকাও পেমেন্ট করা হয়েছে সরকারের তরফে।
5
6
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'মিড ডে মিলের জন্য একসঙ্গে চার মাসের পুরো টাকা এবং রাঁধুনীদের টাকা সবই পেমেন্ট হয়ে গিয়েছে।
6
6
তিনি আরও জানিয়েছেন, মিড ডে মিল পোর্টালের সমস্যা ইতিমধ্যেই মিটে গিয়েছে। চারদিন আগেই মিড ডে মিলের টাকা সবাই পেয়ে গিয়েছেন।