দীক্ষা ভুঁইয়া: পুজোর আগে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা, সাফাই এবং অন্যান্য পরিচর্যা-সহ বিভিন্ন কাজে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বোনাস দেওয়ার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।
2
7
স্বাস্থ্য দপ্তরের ১ অক্টোবরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, যে সব এজেন্সি এই সব কর্মীদের নিয়োগ করে সেই সংশ্লিষ্ট এজেন্সিগুলিকেই কর্মীদের বোনাস দিতে হবে।
3
7
পরে প্রয়োজনীয় নথি জমা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ সেই অর্থ এজেন্সিকে ফেরত দেবে।
4
7
স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, দুর্গাপুজোর আগে বছরে একবার কর্মীদের বোনাস দিতেই হবে। বোনাসের পরিমাণ হবে সংশ্লিষ্ট কর্মীর হিসাববর্ষে উপার্জিত বেতন বা মজুরির ৮.৩৩ শতাংশ।
5
7
যে হিসাববর্ষ ৩১ মার্চ শেষ হয়েছে, তার ভিত্তিতেই এই বোনাস দেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়।
6
7
নির্দেশিকায় আরও স্পষ্ট করা হয়েছে, যে সমস্ত কর্মী ৩১ মার্চ শেষ হওয়া বছরে অন্তত ৩০ দিন কাজ করেছেন, তাঁরা বোনাস পাওয়ার যোগ্য। কোনও কর্মীর বোনাসের টাকা বকেয়া থাকলে তিনি সেই এরিয়ার বোনাস হিসাবে পাবেন।
7
7
এই নির্দেশ রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেসকে নির্দেশ দেওয়া হয়েছে।