চাকরিপ্রার্থীদের কাছ থেকে সরকারি চাকরির পরীক্ষার জন্য আর কোনও আবেদন ফি নেওয়া হবে না। আগেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
10
এবার সেই ঘোষণাতেই আনুষ্ঠানিক সিলমোহর দিল রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত নিয়োগকারী সংস্থার পরীক্ষায় আবেদন ফি সম্পূর্ণ মকুব করা হচ্ছে। জাতি, ধর্ম, সম্প্রদায়, লিঙ্গ কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে সমস্ত চাকরিপ্রার্থীরাই এই সুবিধা পাবেন।
3
10
নবান্ন সূত্রে খবর, ২৫ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছিল। তার পরেই ২৬ নভেম্বর অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়।
4
10
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগকারী সংস্থা আয়োজিত কোনও নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেই আবেদন ফি নেওয়া যাবে না।
5
10
এই সিদ্ধান্তের আওতায় থাকছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন।
6
10
এছাড়াও রাজ্য সরকারের অধীনস্থ অন্যান্য নিয়োগকারী বোর্ড, কমিশন ও সংস্থার পরীক্ষাতেও এই নিয়ম কার্যকর হবে।
7
10
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজ্য সরকারের অধীনে সমস্ত শ্রেণির পদের নিয়োগের ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য হবে। কোনও নির্দিষ্ট সম্প্রদায় বা আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণির জন্য আলাদা করে এই সুবিধা সীমাবদ্ধ রাখা হচ্ছে না। প্রত্যেক চাকরিপ্রার্থীই বিনামূল্যে আবেদন করতে পারবেন।
8
10
এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সমস্ত প্রশাসনিক দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগকারী সংস্থাগুলিকে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনপত্র এবং পরীক্ষার নির্দেশিকায় আবেদন ফি মকুবের বিষয়টি উল্লেখ করতে হবে।
9
10
তবে এই নিয়ম কার্যকর হওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ২৬ নভেম্বর বিজ্ঞপ্তি জারির দিন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
10
10
অর্থাৎ, ওই দিন বা তার পরে প্রকাশিত নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তিগুলির ক্ষেত্রেই আবেদন ফি মকুবের সুবিধা মিলবে। তার আগে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।