অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন কাঠামোতেও বড়সড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাঁদের পরিবারের জন্য পেনশনের পরিমাণ বাড়ানোর একাধিক প্রস্তাব জমা পড়েছে বিভিন্ন কর্মচারী সংগঠন ও পেনশনারদের সংগঠনের তরফে।
2
12
পুরনো পেনশন প্রকল্প বা ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবির পাশাপাশি বর্তমান পেনশন এবং পারিবারিক পেনশনের হার বাড়ানোর প্রস্তাবও সামনে এসেছে।
3
12
ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীর জন্য পুরনো পেনশন প্রকল্প পুনরায় চালু করার দাবি জানিয়েছে। অন্যদিকে, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি পেনশনের হার শেষ পাওয়া মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।
4
12
একই সঙ্গে পারিবারিক পেনশনের হার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার দাবিও জানানো হয়েছে। অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন এবং ভারত পেনশনার্স সমাজের মতো সংগঠনগুলিও পেনশন সংক্রান্ত নিয়মে পরিবর্তনের দাবি তুলেছে।
5
12
বর্তমানে ওল্ড পেনশন স্কিমের নিয়ম অনুযায়ী, অবসরের সময় শেষ পাওয়া বেতনের ৫০ শতাংশ অথবা শেষ ১০ মাসের গড় বেতনের ৫০ শতাংশের মধ্যে যেটি বেশি, সেই ভিত্তিতে মাসিক পেনশন নির্ধারিত হয়।
6
12
এবার ৬৭ শতাংশ পেনশনের প্রস্তাব কার্যকর হলে কতটা সুবিধা হতে পারে, তা একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। সপ্তম বেতন কমিশনের অধীনে লেভেল ১০-এর ন্যূনতম মূল বেতন ৫৬,১০০ টাকা। বর্তমান ৫০ শতাংশের হিসাব অনুযায়ী, এই কর্মীর মূল পেনশন দাঁড়ায় ২৮,০৫০ টাকা।
7
12
অন্যদিকে, অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ২, ২.২৫ অথবা ২.৫ ধরা হলে সংশোধিত মূল বেতন এবং তার ৬৭ শতাংশ হিসেবে সম্ভাব্য পেনশন অনেকটাই বাড়তে পারে। এই হিসাব লেভেল ৯, ১০ এবং ১১-এর কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।
8
12
সম্ভাব্য পেনশন বৃদ্ধির হিসাব করতে তিনটি বিষয় বিবেচনা করা হয়েছে। সংশোধিত মূল বেতন = বর্তমান ন্যূনতম মূল বেতন × অনুমানভিত্তিক ফিটমেন্ট ফ্যাক্টর।
9
12
প্রস্তাবিত পেনশন = সংশোধিত মূল বেতনের ৬৭ শতাংশ। পেনশন বৃদ্ধি = প্রস্তাবিত পেনশন থেকে বর্তমান মূল পেনশন (বর্তমান মূল বেতনের ৫০ শতাংশ) বাদ।
10
12
উল্লেখ্য, ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল যথাক্রমে ১.৮৬ এবং ২.৫৭। পেনশনারদের কী জানা জরুরি?
11
12
এই মুহূর্তে ৬৭ শতাংশ পেনশন বা নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কোনওটিই কেন্দ্রীয় সরকারের অনুমোদন পায়নি। অষ্টম বেতন কমিশন বিভিন্ন সংগঠনের দাবি ও প্রস্তাব খতিয়ে দেখার পর সুপারিশ করবে। এরপর কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে পেনশনের প্রকৃত পরিমাণ।
12
12
এই প্রতিবেদনে উল্লেখিত পেনশনের অঙ্কগুলি সম্পূর্ণ অনুমানভিত্তিক। ৬৭ শতাংশ পেনশন এবং ২, ২.২৫ ও ২.৫ ফিটমেন্ট ফ্যাক্টর সম্ভাব্য হিসাবের সুবিধার্থে ব্যবহার করা হয়েছে। এগুলি সরকারি ঘোষণা নয়।