চাকরিজীবীদের জন্য বড় সুখবর। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে বড়সড় উদ্যোগ নিতে চলেছে EPFO।
2
13
এবার আর দীর্ঘ ফর্ম পূরণ কিংবা টাকা পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই UPI-এর মাধ্যমে সরাসরি PF-এর টাকা তোলার সুযোগ পেতে পারেন সদস্যরা।
3
13
বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরের শেষের দিকে এই নতুন পরিষেবা চালু করার পরিকল্পনা করছে EPFO। প্রাথমিকভাবে UPI-এর মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকার সীমা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
4
13
EPFO-র প্রস্তাব অনুযায়ী, UPI ব্যবহার করে PF তোলার ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা নির্ধারণ করা হতে পারে। এর মূল উদ্দেশ্য হল অল্প অঙ্কের টাকা তোলার জন্য বারবার আবেদন জমা পড়া আটকানো।
5
13
ঘন ঘন ছোট অঙ্কের টাকা তোলার আবেদন জমা পড়লে EPFO-র প্রযুক্তিগত ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
6
13
প্রতিবেদন অনুযায়ী, UPI-এর মাধ্যমে PF তোলার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিকাঠামো প্রায় প্রস্তুত। ইতিমধ্যেই দু'দফায় পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থার ট্রায়াল চালানো হয়েছে এবং আগের কিছু প্রযুক্তিগত ত্রুটিও সংশোধন করা হয়েছে।
7
13
শুধু UPI পরিষেবা নয়, Project EPFO 3.0-এর আওতায় একাধিক ডিজিটাল পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য হল ব্যাঙ্কিং পরিষেবার মতো দ্রুত ও সহজে PF সংক্রান্ত পরিষেবা পৌঁছে দেওয়া।
8
13
নতুন ব্যবস্থায় প্রয়োজনীয় যাচাই এবং শর্ত পূরণ হয়ে গেলে অনেক PF ক্লেম স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে। ফলে বর্তমানে যেখানে ক্লেম মেটাতে প্রায় ২০ দিন পর্যন্ত সময় লাগতে পারে, সেখানে তা কমিয়ে তিন দিনেরও কম করার লক্ষ্য নেওয়া হয়েছে।
9
13
PF-এর নিয়মে আরও তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। PF সদস্যদের সুবিধার কথা মাথায় রেখে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
10
13
প্রথমত, অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার নিয়মে পরিবর্তন এসেছে। আগে ৫৫ বছর বয়স পর্যন্ত মোট জমার অন্তত ২৫ শতাংশ অ্যাকাউন্টে রেখে দেওয়ার নিয়ম ছিল। এখন সেই সীমা কমিয়ে ১০ শতাংশ করার কথা জানানো হয়েছে।
11
13
দ্বিতীয়ত, চাকরি ছাড়ার পর সম্পূর্ণ PF-এর টাকা তোলার ক্ষেত্রে অপেক্ষার সময় ১২ মাস থেকে কমিয়ে দু'মাস করা হয়েছে।
12
13
তৃতীয়ত, চালু হচ্ছে SWP-এর সুবিধা। এর মাধ্যমে সদস্যরা অবসরকালীন সঞ্চয় থেকে একবারে পুরো টাকা না তুলে নির্দিষ্ট সময় অন্তর ধাপে ধাপে টাকা তুলতে পারবেন।
13
13
সব মিলিয়ে EPFO 3.0-এর এই উদ্যোগগুলি কার্যকর হলে দেশের কোটি কোটি চাকরিজীবী ও PF সদস্যের কাছে অবসরকালীন সঞ্চয় ব্যবহারের প্রক্রিয়া অনেকটাই সহজ হতে পারে। তবে UPI পরিষেবা চালুর চূড়ান্ত তারিখ ও বিস্তারিত নিয়মাবলি EPFO-র আনুষ্ঠানিক ঘোষণার পরই স্পষ্ট হবে।