বিশ্ব ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই আলোড়ন ফেলে দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটেও ইতিমধ্যেই ছাপ ফেলেছেন বৈভব।
2
10
ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি মাঠের বাইরেও তাঁকে ঘিরে তৈরি হচ্ছে নানা চর্চা। তার মধ্যেই ভাইরাল হয়েছে ভারতীয় দলের এক তারকা ক্রিকেটারের বান্ধবীর সঙ্গে বৈভবের একটি ছবি।
3
10
গত আইপিএলে মাত্র ১৬৭ বলে ৪০০ রানের মাইলফলক ছুঁয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে নজির গড়েছেন বৈভব। তাঁর এমন পরিণত ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরাও। সম্প্রতি, সিনিয়র দলের হয়েও খেলেছেন বৈভব।
4
10
অনেকেই মনে করছেন, ভবিষ্যতে ভারতীয় দলের অন্যতম বড় তারকা হয়ে ওঠার সমস্ত রসদ রয়েছে এই কিশোরের মধ্যে। ভারতীয় দলের বিদেশ সফরেও দর্শকদের মধ্যে বৈভবকে নিয়ে প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
5
10
বৈভবের ধারাবাহিক পারফরম্যান্স দেখে তাঁর ভবিষ্যৎ নিয়েও আশাবাদী প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। তাঁদের মতে, ২০২৭ সালের বিশ্বকাপের আগেই ভারতীয় দলের ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এই তরুণ।
6
10
মাত্র ১৫ বছর বয়সে বিশ্ব ক্রিকেটের মঞ্চে এমন ব্যাটিং নিঃসন্দেহে নজরকাড়া। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে ম্যাচের বাইরেও নানা মুহূর্ত, সব মিলিয়ে বর্তমানে ক্রিকেটের অন্যতম চর্চিত নাম বৈভব সূর্যবংশী।
7
10
তবে যে ঘটনাটি ভাইরাল হয়েছে যেটি গত আইপিএলের পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের ম্যাচের পরের একটি ঘটনা। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে আড্ডায় মশগুল ছিলেন বৈভব। খোশমেজাজে গল্প করছিলেন বিস্ময় বালক।
8
10
ঠিক সেই সময় দেখা যায় ভারতীয় দলের পেসার অর্শদীপ সিংয়ের বান্ধবী পেশায় মডেল স্যামরিন কৌরকে বৈভবের সঙ্গে কথা বলতে। বেশ কিছুক্ষণ দু’জনকে কথাবার্তা বলতে দেখা যায়। স্যামরিন সম্ভবত বৈভবকে কিছু উপহার দেন।
9
10
সেই সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন অর্শদীপ। তাঁর বান্ধবী স্যামরিনও যে বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ সেটাও পরিষ্কার। বিস্ময় বালকের প্রশংসা করেছেন আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সহ প্রাক্তন ক্রিকেটাররাও।
10
10
তবে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া ভাল। একাধিক জল্পনা ছড়ালেও ১৫ বছর বয়সী বৈভবের কোনও বান্ধবী নেই। কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হলেও সেটি এআই দিয়ে বানানো বলে জানা গিয়েছে।