আজকাল ওয়েবডেস্ক: শীত পড়ে গিয়েছে। উৎসবের মরসুমে আনন্দে মেতেছে বাঙালি তথা দেশবাসী। কেউ বছরশেষের ছুটিতে বাড়ি ফিরছেন। আবার দলবেঁধে বা একাই বেড়িয়ে পড়ছেন কাছে বা দূরের কোনও জায়গা ঘুরতে। তবে ঘুরতে যাওয়ার পরিকল্পনাতে অনেকের ক্ষেত্রেই বাধ সাধছে 'টিকিট কনফার্মেশন'-এর বিষয়টি। অনেকেই কাজের চাপে আগে থেকে টিকিট কাটতে ভুলে যান। তাই তাঁদের কাছে শেষ সম্বল হয়ে দাঁড়ায় তৎকাল টিকিট। তবে সেটাও লক্ষ লক্ষ রেলযাত্রীর কাছে রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
2
6
তৎকাল মাধ্যমে টিকিট কাটা যেন ঘড়ির কাঁটার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াই। বুকিং শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই জনপ্রিয় ট্রেনগুলির সিট বুক হয়ে যায়। স্ক্রিন রিফ্রেশ হওয়ার আগেই হতাশ হতে হয় যাত্রীদের। এই পরিস্থিতিতে ভারতীয় রেলের নতুন অ্যাপ 'রেলওয়ান' (RailOne) অনেক রেলযাত্রীর কাছেই ভরসা হয়ে উঠেছে। তবে প্রশ্ন উঠেছে, কনফার্ম টিকিট পাওয়ার দৌড়ে নতুন এই অ্যাপটি কি এতদিনের চেনা 'আইআরসিটিসি রেল কানেক্ট' (IRCTC Rail Connect)-কে টেক্কা দিতে পারবে?
3
6
বিশেষজ্ঞদের মতে, রেলওয়ান এবং আইআরসিটিসি রেল কানেক্ট—দু'টি অ্যাপই ভারতীয় রেলের একই রিজার্ভেশন সিস্টেমের সঙ্গে যুক্ত। ফলে দু'টি অ্যাপে তৎকাল টিকিটের আসন সংখ্যা একই। তাই একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে গেলে কনফার্ম টিকিট পাওয়ার যাবে, তেমন সম্ভাবনা নেই।
4
6
দু'টি অ্যাপের ক্ষেত্রে মূল পার্থক্য এগুলি ব্যবহারের অভিজ্ঞতায়। রেলওয়ান অ্যাপের ইন্টারফেসটি আধুনিক ও সহজ। একাধিক রেল পরিষেবার খোঁজ এক ছাতার তলায় পাওয়া যায় বলে নতুন ব্যবহারকারীরা সহজেই বুকিং অপশন খুঁজে পান। তবে আধুনিক ডিজাইন মানেই যে দ্রুত বুকিং করা সম্ভব, তা নয়। এই অ্যাপটি সহজেই ব্যবহার করা হয়। তবে বাড়তি সিট বা এর সার্ভারটি দ্রুত কাজ করে, এমন নয়।
5
6
অন্যদিকে, আইআরসিটিসি রেল কানেক্টের ডিজাইনটি পুরনো। তাই নিয়মিত যাঁরা ট্রেনে যাতায়াত করেন, তাঁদের কাছে এর বুকিং পদ্ধতিটি অত্যন্ত পরিচিত। নিয়মিত যাত্রীদের তথ্য ও পেমেন্ট এই অ্যাপে আগে থেকেই সেভ করা আছে, তাই তাঁদের ক্ষেত্রে এই পুরনো অ্যাপটিই বেশি কার্যকরী। পুরনো অ্যাপের ডিজাইনের কারণে এর গতি রেলওয়ানের চেয়ে কোনও অংশে কম নয়।
6
6
ফলে কোন অ্যাপ ব্যবহার করে টিকিট কাটছেন রেলযাত্রীরা, তা গুরুত্বপূর্ণ নয়। তার চেয়ে ঘোরার টিকিট বুক করার ক্ষেত্রে প্রয়োজন আগেভাগে প্রস্তুতি। সকাল ১০টায় এসি এবং ১১টায় স্লিপার ক্লাসের তৎকাল বুকিং শুরু হয়। তাই নির্ধারিত সময়ের আগে লগ-ইন করে রাখা, যাত্রীদের তথ্য সেভ করে রাখা, ভাল ইন্টারনেট যোগাযোগ সংযোগ ব্যবস্থা এবং ইউপিআই (UPI)-এর মতো দ্রুত পেমেন্টের ব্যবস্থা টিকিট কনফার্ম হওয়ার আসল চাবিকাঠি।