রাজ্যে পালাবদলের পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বড় ঘোষণা করা হয়েছিল।
2
9
রাজ্যের অন্যতম নামী বিশ্ববিদ্যালয়কে জাতীয় স্তরে মর্যাদা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল শুভেন্দুর নেতৃত্বাধীন সরকারের তরফে।
3
9
দেশ থেকে আন্তর্জাতিক স্তরে সর্বত্রই সমাদৃত রাজ্যের এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার মান থেকে গবেষণা-সমস্ত ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় রয়েছে।
4
9
প্রতি বছর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন র্যাঙ্কিং তালিকায় স্থান দখল করে নেয় যাদবপুর। কখনও এনআইআরএফ, আবার কখনও কিউএস- সমস্ত র্যাঙ্কিংয়ে বরাবর সেরার সেরাদের মধ্যে নিজেদের স্থান বজায় রাখে যাদবপুর।
5
9
আজ সোমবার বিধানসভায় পেশ করা হয় রাজ্য বাজেট। ২০২৬-২০২৭ অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
6
9
প্রস্তাবিত বাজেটে এ দিন বড় ঘোষণা করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মানোয়ন্নের জন্য এ বার একযোগে কাজ করবে কেন্দ্র এবং রাজ্য সরকার।
7
9
জানানো হয়, আগামী পাঁচ বছর ধরে চলবে এই কাজ। মোট ১২০০ কোটি টাকা খরচ বরাদ্দ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মানোয়ন্নে।
8
9
বরাদ্দ খরচের মধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে ১০০০ কোটি টাকা এবং রাজ্য সরকারের তরফে ২০০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খরচ করা হবে। যাতে প্রতিষ্ঠানকে 'ইনস্টিটিউট অফ এক্সেলেন্স'-এর তকমা দিয়ে উন্নীত করা যায়।
9
9
তবে বাজেটে বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই ঘোষণা নতুন নয়। ক্ষমতায় আসার পর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই প্রতিশ্রুতি দিয়েছিলেন।