ছটপুজোর অন্যতম আকর্ষণ ঠেকুয়া৷ বাইরে মুচমুচে, ভিতরে হালকা নরম এই মিষ্টি তৈরি হয় আটা, গুড় ও ঘি দিয়ে। খুব সহজ কয়েকটি উপকরণেই বাড়িতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু ঠেকুয়া।
2
6
কী কী লাগবে জেনে নিন: গমের আটা ২ কাপ, গুড় ১ কাপ, ঘি ৩ টেবিল চামচ, নারকেল কোরানো ২ টেবিল চামচ, সাদা তিল ১ টেবিল চামচ, মৌরি ১ চা চামচ, এলাচ গুঁড়ো আধ চা চামচ, জল প্রয়োজনমতো, ভাজার জন্য সাদা তেল বা ঘি।
3
6
প্রথমে একটি পাত্রে সামান্য জল গরম করে তার মধ্যে গুড় দিয়ে দিন। গুড় সম্পূর্ণ গলে গেলে ছেঁকে নিন, যাতে কোনও ময়লা থাকলে বেরিয়ে যায়। সিরাপটি ঠান্ডা করে রাখুন।
4
6
একটি বড় পাত্রে আটা, ঘি, নারকেল কোরানো, তিল, মৌরি ও এলাচ গুঁড়ো মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে গুড়ের সিরাপ দিয়ে শক্ত করে মেখে নিন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন।মাখা মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে নিন। হাত দিয়ে চেপে গোল বা লম্বাটে আকার দিন। চাইলে ছাঁচের সাহায্যে ঠেকুয়ার গায়ে নকশাও করে নিতে পারেন।
5
6
কড়াইয়ে তেল বা ঘি গরম করে আঁচ কমিয়ে দিন। এবার ঠেকুয়াগুলি একে একে দিয়ে ধীরে ধীরে ভাজুন। দুই দিক সোনালি বাদামি হয়ে এলে তুলে নিন। ঠেকুয়া সম্পূর্ণ ঠান্ডা হলে পরিবেশন করুন। ঠান্ডা হওয়ার পরই ঠেকুয়া আরও মুচমুচে হয়ে উঠবে।
6
6
জরুরি টিপস: মাখা খুব নরম করবেন না, তা হলে ভাজার সময় ঠেকুয়া ভেঙে যেতে পারে। বেশি আঁচে ভাজবেন না। বাইরে পুড়ে গেলেও ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর এয়ারটাইট পাত্রে রাখলে বেশ কয়েক দিন ভালো থাকবে।