ভারতে মদের বিক্রির উপর নেওয়া কর রাজ্য সরকারগুলির রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু, অন্যান্য় বিজেপি শাসিত রাজ্যের মতোই এবার বাংলায়ও মদের দোকানের লাইসেন্স বন্টন নীতি বদল আসছে।
2
6
সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই পরিবর্তনের প্রস্তাব বাজেট ভাষণে পেশ করেছেন।
3
6
এবার বাংলার স্কুল, কলেজ, মন্দির ও ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে আর কোনও মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না।
4
6
তবে কলকাতার ক্ষেত্রে এই নিয়মে কিছুটা শিথিলতা রয়েছে। কলকাতা পুরসভা এলাকায় স্কুল, কলেজ, মন্দির ও ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে এই লাইসেন্স দেওয়া হবে।
5
6
এই নিয়ম বদলের কথা গত মাসের শেষেই কল্যাণীতে তিন জেলার পর্যালোচনা বৈঠক শেষে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, "স্কুল, কলেজ, মন্দির ও ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না।"