বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেটে রাজ্যে পাঁচটি নতুন জেলা গঠনের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
2
8
ওই পাঁচ জেলার মধ্যে রয়েছে কলকাতা।
3
8
অনেকের মনেই প্রশ্ন, কলকাতা তো এতদিন পৃথক জেলা বলেই পরিচিত, তাহলে এই ঘোষণার প্রয়োজন হচ্ছে কেন?
4
8
প্রশাসন সূত্রে খবর, কলকাতাকে জেলা হিসাবেই ধরা হলেও রাজ্যের আর পাঁচটা জেলার মতো প্রশাসনিক কাঠামো রাজধানীতে নেই। এখানে আলাদা করে কোনও জেলাশাসক নেই। নেই জেলা কালেক্টর, যিনি মূলত রাজস্ব সংগ্রহ করেন।
5
8
রাজধানী হওয়ায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কলকাতায়। পুরসভার মাধ্যমেও বহু কাজ হয়। ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়লে হয় পুরসভায় নয়তো রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যেতে হয়। রাজ্য সরকার মনে করছে, যা প্রশাসনিক ক্ষেত্রে বেশ সমস্যার।
6
8
রাজ্যের মতে, অন্য জেলাগুলিতে জেলাশাসক থাকেন। তাঁর নিজস্ব দপ্তর থাকে। প্রশাসনিক কাজের অনেক স্তর থাকে। রাজ্যের তরফে নির্দেশ যায় জেলাশাসকের কাছে, সেখান থেকে মহকুমা হয়ে ব্লকস্তরে তা পৌঁছয়। আবার সাধারণ মানুষের সমস্যার সমাধানও এই বিভিন্ন ধাপে ধাপে হয়।
7
8
প্রশাসনিক সূত্রে খবর, জেলায় যে ভাবে প্রশাসনিক কাজকর্ম চলে, এ বার কলকাতাতেও সেই ভাবেই চলবে। ফলে নাগরিকদের যেমন সুবিধা হবে, তেমনই প্রশাসনের কাজ চালাতেও সুবিধা হবে।
8
8
এছাড়া, কলকাতা জেলার পরিধি আগের চেয়ে বাড়ানোও হতে পারে।