বিজেপি ক্ষমতায় আসার পর বাজেট পেশ হল সোমবার। বাজেটে একাধিক বড় ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী।
2
10
রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, মোট ১ লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে। তাছাড়া, ৫০ হাজার শিক্ষাকর্মী নিয়োগ করা হবে রাজ্যে।
3
10
এর আগে বাংলায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ত্রিফলা কর্মসূচির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
4
10
শুধুমাত্র চাকরিতে শূন্যপদ নয়, এদিন ব্যবসায়ীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। বেকারত্বের সমস্যা কাটাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিয়েছে রাজ্য।
5
10
তাছাড়া, গিগ কর্মীদের জন্য এদিন বড় ঘোষণা করা হয়েছে। যাঁরা অনলাইনে খাবার ডেলিভারি করেন, যাঁরা অ্যাপ ক্যাব চালান তাঁরা এই খবর জানলে আনন্দিত হবেন।
6
10
নতুন অর্থনৈতিক প্রেক্ষাপটে, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। সোমবার রাজ্য বাজেটেও তাঁদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
7
10
অর্থমন্ত্রী জানান, গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য ওয়েলফেয়ার বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হবে।
8
10
জানা গিয়েছে, এই বোর্ড গিগ ওয়ার্কারদের জন্য নির্দিষ্ট কল্যাণমূলক পদক্ষেপ ও সামাজিক সুরক্ষা বাস্তবায়িত করবে। এছাড়াও গিগ ওয়ার্কারদের বিনামূল্যে পানীয় জল ও মোবাইল চার্জের সুবিধা দেওয়া হবে।
9
10
এর পাশাপাশি বড় ঘোষণা করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্যও। পরিযায়ী শ্রমিকদের সমস্যা কমাতে রাজ্য সরকার একটি বহুমুখী পরিকল্পনা গ্রহণ করছে।
10
10
জানা গিয়েছে, এই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে। তাঁদের ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্পেরও অন্তর্ভুক্ত করা হবে, যার মাধ্যমে তাঁরা ভর্তুকি প্রাপ্ত দামে খাদ্যশস্য পাবেন।