রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল ২০ শতাংশ। এতদিন ডিএ ছিল ১৮ শতাংশ। ফলে বর্তমানে ডিএ বেড়ে হল ৩৮ শতাংশ। আগামী ১ অক্টোবর থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে। তবে এর পরও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারী কর্মীদের ডিএর তফাত এখনও ২২ শতাংশ।
2
6
ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি পেনশনভোগীদেরও সুবিধা হবে। পেনশনের টাকা খানিকটা বাড়বে। সরকারী কর্মচারীদের সঙ্গে পেনশনারদেরও ডিএ বাড়বে একই হারে। পেনশন কতটা বাড়বে তা সম্পূর্ণ নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যক্তির মূল পেনশনের উপর।
3
6
ডিআর ২০ শতাংশ বাড়লে হিসাব হবে মূল পেনশনের ২০ শতাংশ অনুযায়ী। অর্থাৎ কারও মূল পেনশন যদি ১০,০০০ টাকা হয় তাহলে তার মাসিক বৃদ্ধি হবে ২,০০০ টাকা। আরও স্পষ্ট করে বললে এবার মূল পেনশনের মোট ৩৮ শতাংশ হবে ডিএ।
4
6
রাজ্য সরকারের মতে, মূল্যবৃদ্ধির চাপের মধ্যে কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ডিএ ও ডিআর কার্যকর হলে বহু পরিবারের মাসিক আয় বাড়বে এবং জীবনযাত্রার ব্যয় সামাল দিতে কিছুটা সুবিধা হবে।
5
6
ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাড়তি ২০ শতাংশ ডিএ ঘোষমা করা হয়েছে বাজেটে। বাকিটাও হয়ে যাবে ধীরে ধীরে। আর একটা বাজেট পর্যন্ত অপেক্ষা করুন। ডিসেম্বরের মধ্যে পে কমিশন কার্যকর করে দেব।
6
6
এদিকে, রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা করল বিজেপি সরকার। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাবও দিয়েছেলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এতদিন প্রবীণ নাগরিক, বিধবা মহিলারা মাসে ১ হাজার টাকা করে পেনশন বা আর্থিক সাহায্য পেতেন। এবার থেকে এটা ৫০০ টাকা করে বেড়ে তাঁরা ১৫০০ টাকা করে পাবেন।