রাজ্যের নারীদের আর্থিক স্বনির্ভরতা ও ক্ষমতায়নের লক্ষ্যে একগুচ্ছ বড় ঘোষণা এল রাজ্য বাজেটে। সোমবার নতুন সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্পষ্ট জানিয়ে দিলেন, সরকার নারী ক্ষমতায়নের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।
2
8
কলেজ ছাত্রী থেকে শুরু করে গর্ভবতী মহিলা— সমাজের বিভিন্ন স্তরের নারীদের জন্য নানা আর্থিক সহায়তার স্কিম নিয়ে আসা হচ্ছে এই বাজেটে। একই সঙ্গে সরকারি চাকরিতেও মহিলাদের জন্য থাকছে বিশেষ সংরক্ষণের ব্যবস্থা।
3
8
তবে এবারের বাজেটে সবচেয়ে আকর্ষণীয় ও অভিনব যে ঘোষণাটি নজর কেড়েছে, তা হল ‘ক্লাউড কিচেন পলিসি’। সম্প্রতি একটি মামলার শুনানিতে দেশের সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছিল যে, একজন গৃহবধূ ঘরে যে হাড়ভাঙা খাটুনি খাটেন, তার মূল্য মাসে অন্তত ৩০ হাজার টাকা হওয়া উচিত।
4
8
গৃহবধূদের সেই শ্রমকে এবার বাণিজ্যিক রূপ দিতে এবং তাঁদের ঘরের চৌকাঠ না পেরিয়েই উপার্জনের রাস্তা তৈরি করে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যে রান্নাঘরে মহিলাদের দিনের একটা বড় অংশ কেটে যায়, এবার সেই রান্নাঘরই হয়ে উঠবে তাঁদের রোজগারের প্রধান উৎস।
5
8
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, নতুন এই পলিসির আওতায় সাধারণ গৃহস্থ পরিবারের মহিলাদের নিজেদের রান্নাঘরকে ক্লাউড কিচেনে রূপান্তরিত করার জন্য বিশেষ উৎসাহ ও সাহায্য দেওয়া হবে।
6
8
এর জন্য আলাদা করে কোনও বড় বাণিজ্যিক জায়গার প্রয়োজন নেই, বরং বাড়ির চেনা ঘরোয়া পরিকাঠামো ব্যবহার করেই মহিলারা নিজেদের হাতের রান্নার ব্যবসা শুরু করতে পারবেন। রান্নার প্রতি ভালোবাসাকেই এবার আয়ের হাতিয়ার করতে পারবেন তাঁরা।
7
8
মহিলাদের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে এই বাজেটে আরও বেশ কিছু জনকল্যাণমুখী প্রকল্পের কথা বলা হয়েছে। একদিকে যেমন ‘অন্নপূর্ণা স্কিম’-এর মাধ্যমে মহিলাদের সহায়তা করা হবে, তেমনই কলেজ ছাত্রীদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হবে বিশেষ আর্থিক অনুদান।
8
8
মা ও শিশুদের পুষ্টি সুনিশ্চিত করতে গর্ভবতী মহিলাদের জন্যও থাকছে আর্থিক সাহায্যের স্কিম। সব মিলিয়ে, কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক সুরক্ষা— নতুন বাজেটে রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করে তোলার এক মাস্টারপ্ল্যান সাজিয়েছে সরকার।