সরকারি হাসপাতালের রোগীদের খাবারের মানোন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী।
2
7
ট্যালটেলে ডাল, জলের মতো দুধ, ছোট মাছে টুকরো। এতদিন সরকারি হাসপাতালে রোগীদের পাতে এগুলোই ছিল দস্তুর। অনেক সময়ে পুষ্টিকর দুধ, কলা, ডিমের বদলে দেওয়া হত মুড়ি, মিষ্টি।
3
7
গত প্রায় আট বছর ধরে সরকারি হাসপাতালে রোগী পিছু দৈনিক বরাদ্দ মাত্র ৫৬ টাকা ৬৪ পয়সা। বাস্তবে এই অর্থে রোগীকে পুষ্টিকর খাবার দেওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছিল। খাবার নিয়ে বিস্তর অভিযোগ আসত রোগী ও রোগীর আত্মীয়দের।
4
7
অবশেষে সেই যন্ত্রণার অবসান হতে পারে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ‘ফুল রাইস ডায়েট’-এর দৈনিক বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করার প্রস্তাব দেওয়া হল।
5
7
বাজেট শেষে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, "হাসপাতালে মাত্র ৫৬ টাকায় তিন বেলার খাবার দেওয়া হত। আমি নিজে একদিন এসএসকেএম-এ ভিজিটে গিয়েছিলাম। সেখানকার ডাক্তাররাই আমাকে বললেন, রোগীদের দুপুরেও কুমড়ো দেওয়া হচ্ছে, আবার সন্ধেবেলাতেও কুমড়ো। আমি তখন জানতে চেয়েছিলাম, ঠিক কত টাকা বরাদ্দ হলে রোগীরা পুষ্টিকর খাবার পাবেন?"
6
7
শুভেন্দু অধিকারীর কথায়, "জবাবে চিকিৎসকেরা জানিয়েছিলেন, ১০৪ টাকা হলে মোটামুটি তিন বেলার সুষম আহার মিলবে। আমি তখনই অর্থমন্ত্রীকে অনুরোধ করি ওটা বাড়িয়ে ১১০ টাকা করে দিতে, যাতে রোগীরা একটু ভাল খাবার পান।"
7
7
সেই মতোই বাড়ানো হল সরকারি হাসপাতালে রোগীদের খাবারের জন্য বরাদ্দ অর্থ।