এই সপ্তাহ কোন রাশির বেজায় দৌড়ঝাঁপ করে কাটবে, কারও আবার কর্মক্ষেত্রে বাড়বে চাপ। আবার অন্যদিকে এই সপ্তাহটা বেশ ভালই কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিত। সব মিলিয়ে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর কোন রাশির কেমন কাটবে জেনে নিন।
2
13
মেষ: এই রাশির জাতকদের স্বাস্থ্য মোটের ভাল থাকবে এই সপ্তাহে। তবে বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। বাড়বে আত্মবিশ্বাস। পারিবারিক সময় করবেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ আসবে এই রাশির জাতকদের জন্য।
3
13
বৃষ: ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবেন এই সপ্তাহ।।আপনার চেষ্টা, কাজের জন্য সম্মানিত হবেন। কাজের জন্য প্রশংসিত হবেন কর্মক্ষেত্রে। তবে মানসিক চাপ বাড়তে পারে। আয় বাড়বে, তবে বিনিয়োগের দিকে নজর দেওয়া প্রয়োজন এই সময়। নতুন চাকরির চেষ্টা করে থাকলে, সুখবর পেতে পারেন।
4
13
মিথুন: আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থেকে থাকেন, এই সময় তাঁর স্বাস্থ্যের উন্নতি হবে। আপনার স্বাস্থ্যও ভাল থাকবে। ভ্রমণের সুযোগ আসতে পারে এই সপ্তাহে। পরিবার, বন্ধুদের থেকে সাহায্য পাবেন।
5
13
কর্কট: কাজের চাপ বাড়বে। বাড়বে দায়িত্ব। স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন এই সপ্তাহে। আপনার থেকে কেউ ধার চাইতে পারেন, বিবেচনা করে তবেই লেনদেন করবেন। প্রিয়জনের সঙ্গে রাগ, ঝগড়াঝাটির সময় মাথা ঠান্ডা রাখবেন। নিজেকে সংযত রাখুন। অস্থিরতায় সময় কাটবে।
6
13
সিংহ: অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বুদ্ধি, বিবেচনা দিয়ে জটিল পরিস্থিতি হ্যান্ডেল করুন। ছাত্রদের তাঁদের বই, নোটসের দিকে আগামী সপ্তাহ বিশেষ মনোযোগ দেওয়া উচিত।
7
13
কন্যা: জাঙ্ক ফুড খাওয়া থেকে এই সপ্তাহে বিরত থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। সম্ভব হলে শরীর চর্চা করুন। জমি সংক্রান্ত বিনিয়োগের সুযোগ এলে হাতছাড়া করবেন না। আপনার জ্ঞানে মুগ্ধ হবেন আশেপাশের মানুষেরা। প্রেমের জন্য অনুকূল পরিস্থিতি থাকবে। সিঙ্গলরা মনের মানুষ পেতে পারেন। যে কাজে হাত দেবেন, সেটা শেষ করার চেষ্টা করুন।
8
13
তুলা: মুখ এবং গলার রোগ থেকে সতর্ক থাকুন। ঠান্ডা জল খাওয়া থেকে বিরত থাকুন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। কোনও বিনিয়োগের ভাবনা থাকলে সেই দিকে এই সময় না এগোনোই ভাল।
9
13
বৃশ্চিক: স্বাস্থ্যের দিকে নজর দিন। পুরনো অসুস্থতা ফিরে আসতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। ভেবেচিন্তে কথা বলুন। প্রেমের সম্পর্কে সতর্ক থাকুন। হাসপাতালে যেতে হতে পারে।
10
13
ধনু: কেউ আপনার থেকে ধার নিয়ে থাকলে এই সময় সেই টাকা ফেরত পাবেন। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ব্যবহার করতে পারেন। সতর্ক থাকুন।
11
13
মকর: সমস্ত জরুরি কাজ এই সপ্তাহে শেষ করার চেষ্টা করুন। অর্থনৈতিক সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। দায়িত্ব পূরণ করার পাশাপাশি, নিজের দিকেও নজর দিন। অবসর সময় কাটান। অতিরিক্ত কাজ না করা বা চাপ না নেওয়াই ভাল এই সময়। ব্যালেন্স রেখে চলুন।
12
13
কুম্ভ: পারিবারিক সময় কাটানোর চেষ্টা করুন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আপনার কোনও নিকট বন্ধু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। সতর্ক থাকুন।
13
13
মীন: শরীরের কোনও অংশের যন্ত্রণায় ভুগবেন এই সপ্তাহ। নিজের যত্ন নেওয়া প্রয়োজন। ব্যথা, যন্ত্রণাকে উপেক্ষা করবেন না। অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না। খরচের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে।