জ্যোতিষশাস্ত্র অনুসারে ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই সপ্তাহটি সামগ্রিকভাবে স্থিতিশীলতা, ধীর অগ্রগতির ইঙ্গিত বহন করছে। এই সময়ে গ্রহগত প্রভাব সমস্ত রাশির জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার দিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও হঠাৎ সিদ্ধান্ত বা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। পরিকল্পিত পদক্ষেপ এবং ধৈর্য এই সপ্তাহের মূল চাবিকাঠি। ছবি: সংগৃহীত
2
15
আর্থিক ক্ষেত্রে সচেতনতা বজায় রাখা জরুরি—অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। সম্পর্কের ক্ষেত্রে আবেগ ও বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করে তুলবে। ছবি: সংগৃহীত
3
15
কিছু রাশির জন্য আত্মবিশ্লেষণ ও মানসিক ভারসাম্য বজায় রাখা বিশেষ প্রয়োজন। স্বাস্থ্যের দিক থেকে নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে সপ্তাহটি ইতিবাচকভাবে কাটবে। এই সপ্তাহ কোন রাশির কেমন যাবে আজকাল ডট ইনকে জানালেন রাষ্ট্রপতি পুরস্কার বিজয়ী জ্যোতিষী ও লাইফ কোচ ডঃ সোহিনী শাস্ত্রী।ছবি: সংগৃহীত
4
15
মেষ: নতুন যোগাযোগ ও পরিচয় থেকে উপকার পেতে পারেন। কাজের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখুন। শিক্ষার্থীদের জন্য সময়টি সহায়ক। ছবি: সংগৃহীত
5
15
বৃষ: আর্থিক পরিকল্পনার জন্য উপযুক্ত সময়। বিনিয়োগের আগে ভাল করে ভাবনাচিন্তা করুন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে, যা মানসিক প্রশান্তি দেবে। ছবি: সংগৃহীত
6
15
মিথুন: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। সঠিকভাবে তা সামলাতে পারলে উন্নতির পথ খুলবে। সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখুন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ছবি: সংগৃহীত
7
15
কর্কট: মানসিক দৃঢ়তা বাড়বে। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও ধৈর্য ধরে এগোলে সাফল্য আসবে। পরিবারের সমর্থন আপনাকে শক্তি দেবে। ছবি: সংগৃহীত
8
15
সিংহ: আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্কে অহংকার এড়িয়ে চলা জরুরি। ছবি: সংগৃহীত
9
15
কন্যা: পরিকল্পনা অনুযায়ী কাজ করলে ভাল ফল পাবেন। স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। মানসিক চাপ কমানোর জন্য বিশ্রাম নিন। ছবি: সংগৃহীত
10
15
তুলা: শিক্ষার্থীদের জন্য ভাল সময়। নতুন কিছু শেখার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তবতা বিবেচনা করুন। ছবি: সংগৃহীত
11
15
বৃশ্চিক: কঠোর পরিশ্রমের ফল পাওয়া শুরু হবে। আর্থিক স্থিতিশীলতা বাড়বে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। ছবি: সংগৃহীত
12
15
ধনু: সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মজীবনে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে। ভারসাম্য বজায় রাখুন। ছবি: সংগৃহীত
13
15
মকর: আত্মবিশ্লেষণ ও অন্তর্দৃষ্টি বাড়বে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ধীর অগ্রগতি হলেও তা স্থায়ী হবে। ছবি: সংগৃহীত
14
15
কুম্ভ: নতুন চিন্তাভাবনা ও আইডিয়া সাফল্য আনতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে উপকারে আসবে। ছবি: সংগৃহীত
15
15
মীন: অন্তর্দৃষ্টি আপনার কর্মে উন্নতি নিয়ে আসবে। মানসিক শান্তির খোঁজে দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকছে তবে স্বাস্থের দিকে নজর রাখা বাঞ্ছনীয়। ছবি: সংগৃহীত