গরমের ছুটিতে বেশিদূর যাওয়ার ইচ্ছে নেই? কিংবা উইকেন্ডে দুদিনের জন্য কোথাও যেতে চাইছেন? তাহলে ঘুরে আসতে পারেন সিটি অফ জয়ের কাছেপিঠে অবস্থিত এই জায়গাগুলো থেকে। ছবি- সংগৃহীত
2
9
শান্তিনিকেতন: কলকাতার থেকে দুদিনের জন্য কোথাও যেতে হলে প্রথমেই যে নামটা মাথায় আসে, সেটা শান্তিনিকেতন। যদিও এই গরমের সময় গেলে একদিকে যেমন ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবেন, তেমন আরও একদিকে গরমে কষ্ট হতে পারে। সেটুকু উপেক্ষা করে সোনাঝুরির হাট, কোপাই, কঙ্কালীতলা, বিশ্বভারতী ঘুরে নিন। ছবি- সংগৃহীত
3
9
জয়পুর ফরেস্ট: বাঁকুড়া, বিষ্ণুপুর তো অনেকেই যান। এবার বরং ঘুরে আসুন এর কাছেই অবস্থিত জয়পুর ফরেস্ট থেকে। জঙ্গলের মধ্যে দুটো দিন আয়েশ করে কাটবে। ফিরতি পথে বা যাওয়ার সময় ঘুরে নিন বিষ্ণুপুর। ছবি- সংগৃহীত
4
9
পুরুলিয়া: দক্ষিণবঙ্গে পাহাড় চাইলে পুরুলিয়া ছাড়া আর কী অপশন আছে? গরম বলে এই সময় ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবেন। সঙ্গে যদি কপাল জোরে বৃষ্টি পান, তবে তো সোনায় সোহাগা! মুখোশ গ্রাম, অযোধ্যা পাহাড়, তুর্গা ড্যাম, বামনি-সহ একাধিক জলপ্রপাত ঘুরে দেখে নিন। ছবি- সংগৃহীত
5
9
ঘাটশিলা: ঝর্ণা, টিলা, নদী দিয়ে সাজানো এই জায়গাটিও কিন্তু আপনার গন্তব্য হতে পারে। সুবর্ণরেখা নদীর তীরে কটাদিন কাটিয়ে আসুন। ছবি- সংগৃহীত
6
9
দিঘা-মন্দারমণি: বাঙালির দিপুদার দি থেকেও ঘুরে আসতে পারেন। অথবা মন্দারমণি বা তাজপুর। মাছ ভাজা খেতে খেতে, সমুদ্রের ঢেউ গুণে সপ্তাহান্ত আয়েশ করে কেটে যাবে। ছবি- সংগৃহীত
7
9
মুর্শিদাবাদ: নবাবের শহর থেকেও ঘুরে আসতে পারেন। সমস্ত ঐতিহাসিক স্থান ঘুরে, ঘোড়ায়/খচ্চরে টানা গাড়ি চড়ে, স্থানীয় খাবার চেখে এক, দুটো দিন সুন্দর কাটিয়ে দেওয়া যায়। ছবি- সংগৃহীত
8
9
শিবলুন: কাটোয়ার কাছে অবস্থিত এই ছোট্ট গ্রামটিও আপনার গন্তব্য হতে পারে। শিবাই নদীর ধারে দুদিন কাটিয়ে আসতে পারেন। ছবি- সংগৃহীত
9
9
মায়াপুর: তীর্থক্ষেত্র যেতে চাইলে মায়াপুর যেতে পারেন। ইসকন মন্দিরে ঘুরে, ঈশ্বর নাম জপে উইকেন্ড কেটে যাবে। ছবি- সংগৃহীত