মমতা ব্যানার্জির তৃণমূল সরকার রাজ্যের সকল বয়স্ক মানুষ এবং বিধবা মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা দিত। ৪ মে রাজ্যে পালাবদল হয়েছে।
2
10
এরপরেই রাজ্যের বিজেপি সরকার ভাতার পরিমাণ বাড়িয়ে ১৫০০ টাকা করেছে। রাজ্যের অনেক বাসিন্দাই এই ক’টি টাকার জন্য অপেক্ষা করে বসে থাকেন।
3
10
আগস্ট মাস থেকে এই বর্ধিত হারে অনুদান দেবে রাজ্য সরকার। কিন্তু অনেকেই এই টাকা পাননি এখনও। কবে পাবেন সেই টাকা? কীভাবে স্ট্যাটাস চেক করা যায়? জেনে নিন সব পদ্ধতি।
4
10
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ১ আগস্ট থেকে কার্যকর হওয়া বার্ধক্য, বিধবা ভাতার নতুন আর্থিক কাঠামো মেনেই রাজ্যের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে ভাতার অর্থ।
5
10
সাধারণত বয়স্ক ভাতা বা বিধবা ভাতার মতো আর্থিক সাহায্য প্রতি মাসের ১০ থেকে ২০ তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এই মাসে আপনার টাকা কবে ঢুকবে তা দেখতে নীচের পদ্ধতি অনুসরণ করুন।
6
10
গুগলে ‘সমর্থ’ পোর্টাল সার্চ করুন। প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইটটি আসবে, সেটিতে ক্লিক করে হোমপেজ থেকে ট্র্যাক অ্যাপলিক্যান্ট স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করুন বা সরাসরি https://samarth.wb.gov.in/track-applicant-public লিঙ্কটি খুলে ফেলুন।
7
10
এবার যে প্রকল্পটি সম্পর্কে আপনি জানতে চাইছেন সেই প্রকল্পটি বেছে নিন। আপনি যদি বয়স্ক ভাতা সম্পর্কে জানতে চান তবে WCD Old Age Pension অপশনটি বেছে নিন। বিধবা ভাতার ক্ষেত্রে বেছে নিতে হবে Widow Pension অপশনটি।
8
10
পরবর্তী ধাপে সার্চ ইউজিং থেকে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করে সার্চ অপশনে ক্লিক করলেই পরবর্তী পেজ খুলে যাবে। এখানে থাকবে আপনার নাম, বেনিফিশিয়ারি আইডি-সহ অন্যান্য তথ্য। পাশে যদি ‘Approved’ লেখা থাকে তাহলে বুঝবেন আপনার টাকা ঢুকবে।
9
10
আপনি যদি দেখতে চান আপনার টাকা ঢুকে গেছে কি না বা কবে ঢুকবে সেক্ষেত্রে Approved লেখাটির পাশে থাকা ভিউ অপশনে ক্লিক করলেই সব দেখতে পারবেন।
10
10
যদি আগস্টের পেমেন্ট নট ইনিশিয়েটেড লেখা থাকে তাহলে বুঝবেন আপনার টাকা ঢোকেনি। তবে ২০ তারিখের মধ্যেই টাকা ঢুকে যাওয়ার কথা। যদি লেখা থাকে পেমেন্ট সাকসেস, এর অর্থ আপনার টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।