বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার, দেবশিল্পী বিশ্বকর্মা আসলে কে? জগন্নাথমূর্তি ছাড়া আর কী কী গড়েছেন তিনি?
নিজস্ব সংবাদদাতা
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪ : ০৮
শেয়ার করুন
1
8
সামনেই বিশ্বকর্মা পুজো। কথিত আছে তিনি বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার, তাঁকে বলা হয় দেবশিল্পীও। কিন্তু এই বিশ্বকর্মা আসলে কে? কী কী বানিয়েছেন তিনি? ছবি- সংগৃহীত
2
8
পৌরাণিক কাহিনি অনুযায়ী, ব্রহ্মার নাভিমূল থেকে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা। অন্যদিকে হিন্দু ধর্ম অনুযায়ী, বৃহস্পতির বোন যোগসিদ্ধা হলেন বিশ্বকর্মার মা এবং অষ্টম বসু প্রভাস হলেন তাঁর বাবা। ছবি- সংগৃহীত
3
8
বিশ্বকর্মার চারটি হাত। তাঁর এক হাতে দাঁড়িপাল্লা, অন্যহাতে থাকে হাতুড়ি। এখানে দাড়িপাল্লা হল জ্ঞান ও কর্মের প্রতীক, অন্যদিকে, হাতুড়ি হল শিল্পনির্মাণের প্রতীক। বিশ্বকর্মার বাহন হল হাতি।ছবি- সংগৃহীত
4
8
বেদ অনুযায়ী, বিশ্বকর্মা হলেন সর্বজ্ঞ এবং ত্রিকালদর্শী। কথিত আছে তিনিই জগন্নাথ মূর্তি বানিয়েছিলেন পুরীতে। বৃদ্ধের বেশে শ্রীমন্দিরে প্রবেশ করেন। শর্ত রাখেন, তিনি নিজে দরজা না খুললে, কেউ যেন দরজা না খোলেন। কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন দরজা খুলে ফেলেন। আর মূর্তি অসমাপ্ত রেখেই উধাও হন বিশ্বকর্মা। ছবি- সংগৃহীত
5
8
তবে কেবল জগন্নাথ মূর্তি নয়, দেবতাদের প্রাসাদ বানিয়েছিলেন দেবশিল্পী। শ্রীকৃষ্ণের শহর দ্বারকা নগরী গড়ে তুলেছিলেন এই বিশ্বকর্মা। এছাড়া তাঁর হাতেই নির্মিত হয়েছে ব্রহ্মার পুষ্পক রথ, রাবণের লঙ্কা, পাণ্ডবদের মায়া সভা ইত্যাদি। ছবি- সংগৃহীত
6
8
বিশ্বকর্মা দেবতাদের বিভিন্ন অস্ত্র যেমন শিবের ত্রিশূল, বিষ্ণুর সুদর্শন চক্র, ইন্দ্রের বজ্র সহ দেবপুরী, দেবতাদের বাহন সমস্ত কিছুই তৈরি করেছেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিশ্বের সমস্ত কাজের সম্পাদক তিনিই। ছবি- সংগৃহীত
7
8
কেবল দেবশিল্পী বা বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার নয়, বিশ্বকর্মাকে স্বর্গীয় ছুতোর বলা হয়ে থাকে। তাই বিশ্বকর্মা পুজোর দিন বিভিন্ন ধরনের মেশিন, যন্ত্রের অংশ, গাড়ি, ইত্যাদি পুজো করা হয়। ছবি- সংগৃহীত
8
8
প্রতিবছর ভাদ্রমাসের সংক্রান্তির দিন ধুমধাম করে বিশ্বকর্মার আরাধনা করা হয়। এই দিনটিকে কন্যা সংক্রান্তিও বলা হয়ে থাকে।ছবি- সংগৃহীত