অবশেষে ধরা পড়লো ভাইরাল ইলিশ মাছ চোর। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মধ্যমগ্রাম বাজার থেকে সকলের চোখে ধুলো দিয়ে ইলিশ মাছ নিয়ে পালায় অভিযুক্ত।
2
5
সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ফুটেজ। সেই ভাইরাল ছবি দেখেই অবশেষে নিউ ব্যারাকপুর বাজার কমিটি ধরে ফেলে অভিযুক্তকে৷
3
5
এর পরে মধ্যমগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হল সেই মাছ চোর কে। মধ্যমগ্রাম থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
4
5
নিউব্যারাকপুর বাজারে ধরা পরার পর মধ্যমগ্রাম বাজার কমিটি কে ফোন করলে, বাজার কমিটি থেকে মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাস সহ কয়েকজন গিয়ে নিয়ে আসে মধ্যমগ্রামে।
5
5
তারপর মধ্যমগ্রাম থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে আটক করে নিয়ে যায়। মহিলা ২৭০০ টাকা মাছ বাবদ দেয় মাছ ব্যবসায়ী প্রসেনজিৎ বিশ্বাসকে।