ছবি মানেই একগুচ্ছ স্মৃতি। বিশেষ করে যাঁরা আর এই পৃথিবীতে নেই। বাড়ির মৃত সদস্যদের ছবি কম বেশি প্রায় প্রতিটি বাড়িতেই রাখা হয়। কিন্তু যেখানে সেখানে মৃত ব্যক্তির ছবি রাখলে বাস্তু দোষ হতে পারে। ইমোশনাল হতে গিয়ে, বিপদে পড়তে পারেন। তাই জেনে নিন বাস্তু শাস্ত্র এবং গরুড় পুরাণ কী বলছে। ছবি- সংগৃহীত
2
6
বাস্তু মতে, বাড়ির দক্ষিণ দিক আদর্শ দিক মৃত ব্যক্তিদের ছবি রাখার জন্য। বাড়ির দক্ষিণের দিকের যে দেওয়াল সেখানে তাঁদের ছবি লাগাতে পারেন। ছবি- সংগৃহীত
3
6
দক্ষিণ দিকে যদি জায়গা না হয়, তবে পশ্চিম দেওয়ালেও বাড়ির মৃত সদস্যদের ছবি রাখতে পারেন। বাস্তু মতে, এই দুই দিককে পূর্বপুরুষদের ছবি বা স্মৃতি রাখার আদর্শ দিক বলে মনে করা হয়। যাতে ছবির মুখ উত্তর বা পূর্ব দিকে হয়। ছবি- সংগৃহীত
4
6
মৃত পূর্বপুরুষদের ছবি কখনই ঈশ্বরের ছবির সঙ্গে বা ঠাকুরের সিংহাসনে রাখবেন না। পূর্বপুরুষদের শ্রদ্ধা করলেও তাঁদের ছবি পূজিত হয় না। ছবি- সংগৃহীত
5
6
রান্নাঘরে কখনই মৃত ব্যক্তিদের ছবি রাখবেন না। রান্নাঘর সবসময় ইতিবাচকতায় ভরে থাকা উচিত। এছাড়া এখানে বাসন, রান্না, ইত্যাদির শব্দ হয়। সেখানে শান্ত পরিবেশে শ্রদ্ধা জানানোর অবকাশ থাকে না। ছবি- সংগৃহীত
6
6
সিঁড়ির পাশেও মৃত ব্যক্তিদের ছবি রাখবেন না। এমনকী পরিবারের জীবিত সদস্যদের সঙ্গেও রাখা উচিত নয়। এতে ব্যালেন্স নষ্ট হয়। ছবি- সংগৃহীত