মিল্টন সেন, হুগলি: প্রাচীন কালে একটা সময় ছিল, যখন হুগলিতে পাট শিল্প প্রায় সোনার সমতুল্য হিসেবে গণ্য হতো। এবছর সেই পাঠ শিল্পকে মর্যাদা দিতে উদ্যোগী সাবিনাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি।
2
6
পুজোর থিমের মাধ্যমে তাঁদের এবারের নিবেদন 'স্বার্ণাংশু সৃজা'। সোনালী বর্ণের জন্য পাট কে সোনালী আঁশ বলা হয়। সৃজা শব্দের অর্থ সৃষ্টি করা। অর্থাৎ থিমরের অর্থ সোনালী আঁস দিয়ে সৃষ্ট শিল্প।
3
6
৫৪ তম বর্ষে সাবিনাড়া জগদ্বাত্রী পূজা কমিটির এবারের মন্ডপটি সম্পূর্ণভাবে পাট এবং মাটি দিয়ে তৈরী করা হয়েছে। মণ্ডপে থাকা ছোট বড় কারুকাজ সবেতেই ব্যবহার করা হয়েছে পাট। এতো গেল সৃষ্টির কথা। বিষয় ভাবনায় প্রেম দর্শণার্থীদের মন কাড়বে।
4
6
থিম ভাবনায় মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে প্রেমের প্রতীক শ্রীকৃষ্ণ। সেই ভাবধারায় দীক্ষিত সমস্ত প্রেমসঞ্চার দেখা যাবে মন্ডপের ভেতরের অংশে।
5
6
মণ্ডপের ভেতরে সাজ সজ্জায় ব্যবহার করা হয়েছে টেরাকোটা এবং কৃষ্ণনগর মাটির পুতুল কে। সেগুলিকে ব্যবহার করা হয়েছে প্রেমরসের বিভিন্ন প্রতীক হিসাবে। মণ্ডপ সজ্জা সম্পন্ন হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব দ্রবাদ্রি ব্যবহার করে।
6
6
বাংলার ঐতিহ্য এবং প্রেমকে এক অপূর্ব শিল্প- সংস্কৃতি ও সৃজনের মেলবন্ধন করেছে মন্ডপ শিল্পী শংকর বারুই। বিশাল প্রতিমা সাবিকী ভাব ধারায় ডাকের সাজে চন্দননগরের ঐতিহ্য বজায় রেখেছে। সব ছবি: পার্থ রাহা।