২০২৭ পর্যন্ত সঙ্গ দেবে ভাগ্য, পূরণ হবে সব মনোবাঞ্ছা! মঙ্গল গোচরে ব্যাপক লাভ কাদের?
নিজস্ব সংবাদদাতা
১৪ নভেম্বর ২০২৬ ১৬ : ৩৪
শেয়ার করুন
1
8
১২ নভেম্বর বৃহস্পতিবার কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে গ্রহদের সেনাপতি মঙ্গল। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল সাহস, শক্তি, পরাক্রম, নেতৃত্ব, জমি ও সম্পত্তির কারক গ্রহ। অন্যদিকে, সিংহ রাশির অধিপতি সূর্য, যাঁর সঙ্গে মঙ্গলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ফলে সিংহ রাশিতে মঙ্গলের প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছবি- সংগৃহীত
2
8
আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে মঙ্গল। এই সময় বৃহস্পতির সঙ্গেও মঙ্গলের জুটি তৈরি হচ্ছে, যা জ্যোতিষশাস্ত্রে গুরু-মঙ্গল যোগ নামে পরিচিত। এর ফলে কয়েকটি রাশির কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, সম্মান ও সাফল্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তিনটি রাশির জাতক-জাতিকারা বেশি লাভবান হতে পারেন। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
3
8
মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য মঙ্গলের এই গোচর একাদশ ঘরে ঘটছে। জ্যোতিষ মতে, একাদশ ঘর আয়, লাভ ও মনোস্কামনা পূরণের সঙ্গে সম্পর্কিত। ফলে এই সময় আর্থিক উন্নতির নতুন পথ খুলতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।ছবি- সংগৃহীত
4
8
চাকরিজীবীদের পদোন্নতি, বেতনবৃদ্ধি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি ও লাভজনক যোগাযোগ তৈরি হতে পারে। বন্ধু ও পরিচিতদের মাধ্যমে গুরুত্বপূর্ণ কোনও সুযোগ পেতে পারেন। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা থাকলেও বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।ছবি- সংগৃহীত
5
8
তুলা: তুলা রাশির জাতকদের জন্য মঙ্গল একাদশ ঘরে অবস্থান করবে। ফলে আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে সাফল্য এবং সামাজিক প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ইতিবাচক সময় আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের কোনও পেশাগত পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ছবি- সংগৃহীত
6
8
ব্যবসায়ীদের আয় বাড়ার পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান ও পরিচিতি বাড়তে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে কাজে আসবে।ছবি- সংগৃহীত
7
8
মীন: মীন রাশির জাতকদের ষষ্ঠ ঘরে গোচর করবে মঙ্গল। বৈদিক জ্যোতিষে ষষ্ঠ ঘর শত্রু, ঋণ, রোগ ও প্রতিযোগিতার সঙ্গে সম্পর্কিত। এই ঘরে মঙ্গলের অবস্থান প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগাতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীদের টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।ছবি- সংগৃহীত
8
8
প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য সময়টি অনুকূল হতে পারে। দীর্ঘদিনের কোনও আইনি বা পেশাগত জটিলতা কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধের পরিকল্পনায় অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পেতে পারেন। আত্মবিশ্বাসও বাড়বে।ছবি- সংগৃহীত