গাড়ি চালাতে গিয়ে হঠাৎ অস্বাভাবিক কিছু মনে হচ্ছে! বনেট খুলতেই দেখা গেল, ইঞ্জিনের চারপাশে কুণ্ডলী পাকিয়ে রয়েছে বিশাল অজগর। আবার দোকানের সামনে দাঁড় করানো স্কুটারের ভিতর থেকে বেরিয়ে এল সাপ।
2
13
এমনকী বাড়ির শৌচাগারের কমোডেও সাপের উপস্থিতির খবর প্রায়ই সামনে আসে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ভারতে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে।
3
13
কিন্তু কেন গাড়ি, স্কুটার কিংবা শৌচাগারকেই বেছে নেয় সাপ? এর পিছনে রয়েছে বিশেষ একটি জৈবিক কারণ।
4
13
এর প্রধান কারণ সাপের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। সাপ শীতল রক্তের প্রাণী। অর্থাৎ, স্তন্যপায়ী প্রাণীদের মতো নিজের শরীরে প্রয়োজনীয় তাপ তৈরি করতে পারে না।
5
13
শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য তাদের বাইরের পরিবেশের উপর নির্ভর করতে হয়। কখনও প্রয়োজন হয় উষ্ণতার, কখনও আবার ঠান্ডা, ছায়াযুক্ত ও আর্দ্র জায়গার। গাড়ির ইঞ্জিন এবং শৌচাগার এই দুই ধরনের পরিবেশই তৈরি করতে পারে।
6
13
গাড়ির বনেটের ভিতরের অংশ সাপের কাছে আদর্শ আশ্রয়স্থল। গাড়ি চালানোর পর ইঞ্জিন গরম থাকে। পাশাপাশি জায়গাটি অন্ধকার, নিরিবিলি এবং নানা ফাঁকফোকরে ভরা।
7
13
ফলে সহজেই সেখানে ঢুকে পড়তে পারে সাপ। দীর্ঘদিন ব্যবহার না করা গাড়ি, বিশেষ করে ঝোপঝাড় বা বাগানের পাশে রাখা যানবাহনে এমন আশঙ্কা বেশি।
8
13
এর সঙ্গে রয়েছে খাবারের বিষয়টিও। ইঞ্জিনের ভিতরে ইঁদুর আশ্রয় নিতে পারে। ইঁদুরের খোঁজে শিকারি সাপও সেখানে পৌঁছে যায়। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিতে সাপের স্বাভাবিক গর্তে জল ঢুকে গেলে তারা শুকনো আশ্রয়ের খোঁজে গাড়ির ভিতরে ঢুকতে পারে।
9
13
শৌচাগারে সাপ ঢোকার ঘটনাও একেবারে অসম্ভব নয়। সাধারণত খোলা নিকাশি নালা, অপরিষ্কার পাইপ, সেপটিক ট্যাঙ্কের ফাঁক বা নর্দমার মাধ্যমে তারা বাড়ির নিকাশি ব্যবস্থায় প্রবেশ করতে পারে।
10
13
সেখান থেকে পাইপের ভিতর দিয়ে শৌচাগারে পৌঁছনোর সম্ভাবনা থাকে। নিচতলার বাড়ি, পুরনো পাইপলাইন এবং খোলা নর্দমার কাছাকাছি থাকা বাড়িতে ঝুঁকি তুলনামূলক বেশি। তবে শহরাঞ্চলে এমন ঘটনা অত্যন্ত বিরল।
11
13
গাড়ি ঝোপঝাড়ের পাশে না রেখে খোলা জায়গায় পার্ক করুন। কয়েক দিন গাড়ি ব্যবহার না করলে চালানোর আগে বনেট পরীক্ষা করে নিন। বাড়িতে নিকাশি নালার মুখ বন্ধ রাখুন, পাইপের ফাঁকফোকর মেরামত করুন এবং শৌচাগারের ঢাকনা বন্ধ রাখুন।
12
13
গাড়ি বা বাড়িতে সাপ দেখতে পেলে নিজে ধরতে যাবেন না। দূরে সরে গিয়ে প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী বা বন দফতরের সঙ্গে যোগাযোগ করুন। সাপের কামড় লাগলে অবিলম্বে হাসপাতালে চিকিৎসা করান।
13
13
এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে লেখা। সাপের উপস্থিতি বা সাপের কামড়ের ক্ষেত্রে নিজে কোনও ঝুঁকি না নিয়ে বিশেষজ্ঞের সাহায্য নিন।