ভারতের তিরঙ্গার মতো প্রায় একই দেখতে 'এই' দেশের জাতীয় পতাকা! ৯৯% মানুষই পারবেন না সেই দেশের নাম, আপনি জানেন?
নিজস্ব সংবাদদাতা
১৪ নভেম্বর ২০২৬ ১৮ : ২৬
শেয়ার করুন
1
8
গেরুয়া, সাদা এবং সবুজ, এই তিরঙ্গা দেখলেই একটাই দেশের নাম সাধারণত মাথায় আসে, ভারত। ভারতীয় জাতীয় পতাকা। কিন্তু জানেন কি ভারতীয় তিরঙ্গার মতোই অনেকটা একই দেখতে রয়েছে আরও এক দেশের পতাকা? ছবি- সংগৃহীত
2
8
ভারতের মতো সেই দেশের পতাকার উপরে গেরুয়া, মাঝে সাদা এবং নিচে সবুজ। ভারতীয় পতাকার সঙ্গে দারুণ মিল। শুধু ফারাক একটিই। কী? ছবি- সংগৃহীত
3
8
ভারতীয় জাতীয় পতাকার মাঝে রয়েছে অশোক চক্র। অন্যদিকে এই দিকের জাতীয় পতাকার মাঝে রয়েছে কমলা রঙের গোল। ভাবছেন কোন দেশ সেটি? ছবি- সংগৃহীত
4
8
ভারতীয় জাতীয় পতাকার মতো হুবহু দেখতে জাতীয় পতাকা যে দেশটির, সেটি হল নাইজার। পশ্চিম আফ্রিকার এই দেশটির সরকারি নাম যদিও রিপাবলিক অফ দ্য নাইজার। ছবি- সংগৃহীত
5
8
১৯৫৯ সালের ২৩ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে এই পতাকাকে নাইজারের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয়। ১৯৬০ সালে ফ্রান্সের থেকে স্বাধীনতা লাভ করে আফ্রিকান দেশটি। ছবি- সংগৃহীত
6
8
ভারতের তিরঙ্গার অর্থ আলাদা, নাইজারের তিরঙ্গার অর্থ আবার সম্পূর্ণ আলাদা। পশ্চিম আফ্রিকার এই দেশের পতাকার গেরুয়া রংটির অর্থ সাহারা মরুভূমি এবং উন্নতি ও ডেভেলপমেন্টের চেষ্টা। সাদার অর্থ বিশুদ্ধতা এবং আশা। অন্যদিকে সবুজ বোঝায় দেশটির দক্ষিণ দিকে থাকা সবুজে ঘেরা জায়গা। পতাকার মাঝে কমলা গোলাকার বিষয়টি সূর্যকে বোঝায়। ছবি- সংগৃহীত
7
8
অন্যদিকে ভারতের পতাকার গেরুয়া ত্যাগ, সাহসকে বোঝায়। সাদা সত্য এবং শান্তির প্রতীক। এবং সবুজ উর্বরতা, বৃদ্ধি এবং তারুণ্যের প্রতীক। মাঝে থাকে অশোক চক্র। ছবি- সংগৃহীত
8
8
১৯৪৭ সালের ২২ জুলাই ভারতের পতাকা হিসেবে গ্রহণ করা হয় তিরঙ্গাকে। স্বাধীনতার ঠিক এক সপ্তাহ আগেই এই পতাকাকে দেশের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয় কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে।ছবি- সংগৃহীত