পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? বাস্তুমতে হতে পারে বিপদ , জেনে নিন ঘর মোছার সঠিক নিয়ম
নিজস্ব সংবাদদাতা
১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১ : ৪৮
শেয়ার করুন
1
10
ঘর পরিষ্কার রাখার জন্য প্রায় প্রতিদিনই ঝাঁট দেওয়া, মেঝে মোছা—এই কাজগুলি করতে হয়। অনেক বাড়িতেই দেখা যায়, পুরনো টি-শার্ট, গামছা, তোয়ালে বা ব্যবহার করা কাপড় ফেলে না দিয়ে তা দিয়ে মেঝে মোছা হয়।
2
10
এতে আলাদা করে মোছার কাপড় কেনার প্রয়োজন হয় না। কিন্তু বাস্তু শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, পুরনো বা ছেঁড়া জামাকাপড় দিয়ে ঘর মোছা অশুভ। বরং এর সঙ্গে বাড়ির নেতিবাচক শক্তি এবং আর্থিক সমস্যার যোগ রয়েছে বলে মনে করা হয়।
3
10
বাস্তু মতে, পুরনো এবং ছেঁড়া কাপড়ের সঙ্গে নেতিবাচক শক্তির সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। বিশেষ করে এমন কাপড়, যা দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে, সেগুলিকে দিয়ে ঘরের মেঝে মোছা হলে সেই নেতিবাচক প্রভাব গোটা বাড়িতে ছড়িয়ে পড়তে পারে বলে বিশ্বাস।
4
10
এমনকি জ্যোতিষ ও বাস্তু-সংক্রান্ত বিশ্বাসে পুরনো, ছেঁড়া কাপড়কে রাহু-কেতুর প্রভাবের সঙ্গে যুক্ত করা হয়। এই ধরনের কাপড় দিয়ে ঘর মোছার ফলে বাড়িতে অশান্তি বাড়তে পারে এবং আর্থিক সমস্যাও দেখা দিতে পারে বলে মনে করা হয়।
5
10
বাস্তু মতে, পরিষ্কার-পরিচ্ছন্ন বাড়িতে ইতিবাচক শক্তি থাকে। অন্যদিকে ছেঁড়া-পুরনো জিনিস বাড়িতে জমিয়ে রাখাকে শুভ বলে মনে করা হয় না। বিশ্বাস অনুযায়ী, এভাবে ঘর পরিষ্কার করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন এবং বাড়িতে অর্থের প্রবাহে বাধা তৈরি হতে পারে।
6
10
আর্থিক উন্নতির বদলে সংসারে অভাব-অনটন দেখা দিতে পারে বলেও বাস্তুতে উল্লেখ করা হয়েছে।অনেকেই ফাটা তোয়ালে বা পুরনো অন্তর্বাস দিয়ে মেঝে পরিষ্কার করেন। একেবারেই উচিত নয়, বাড়ির উন্নতিতে বাধা তৈরি হতে পারে বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে৷
7
10
বাস্তু মতে, মেঝে পরিষ্কারের জন্য সবসময় পরিষ্কার এবং শুধুমাত্র মোছার কাজে ব্যবহার করা কাপড় বা মপ ব্যবহার করা ভাল।
8
10
এছাড়াও ঘর মোছার জলের সঙ্গে অল্প পরিমাণ সৈন্ধব নুন বা সমুদ্রের নুন মেশানোর পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয়, নুন বাড়ির নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে। সপ্তাহে এক বা দু'দিন এই পদ্ধতি অনুসরণ করার কথা বলা হয়েছে।
9
10
বাস্তু-সংক্রান্ত নিয়ম অনুযায়ী, সূর্যোদয়ের পর থেকে দুপুরের আগে ঘর পরিষ্কার করা সবচেয়ে ভাল। অন্যদিকে সূর্যাস্তের পর ঝাঁট দেওয়া বা ঘর মোছা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বাস অনুযায়ী, সন্ধ্যার পর পরিষ্কার করলে বাড়ির অর্থ-সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
10
10
বৃহস্পতিবার মেঝে মোছা উচিত নয়। বিশ্বাস অনুযায়ী, বৃহস্পতিবার এমন কাজ করলে বাড়ির ঈশান কোণ দুর্বল হতে পারে এবং বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত শুভ প্রভাব কমে যেতে পারে। এর ফলে পরিবারের সমৃদ্ধি এবং শিশুদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়।