বাস্তু শাস্ত্র মেনে চললে জীবন থেকে একাধিক সমস্যা দূর হয়। ঘর সাজাতে গিয়ে বা অজান্তেই অনেক সময় ভুল করে ফেলা হয়। আর তার সরাসরি প্রভাব পড়ে পরিবার এবং ব্যক্তি জীবনের উপর। ছবি- সংগৃহীত
2
7
জেনে নিন বাস্তু শাস্ত্র মেনে বাড়িতে কোন ৫ জিনিস রাখা উচিত, যা ধনকে আকর্ষণ করে। অচলা হয় দেবী লক্ষ্মী। ছবি- সংগৃহীত
3
7
রুপোর কয়েন: বাস্তু অনুযায়ী বাড়িতে রুপোর কয়েন রাখুন। এটি অত্যন্ত পবিত্র। রুপোর কয়েনের সঙ্গে চন্দ্র গ্রহের সম্পর্ক আছে বলে মনে করা হয়। ফলে ঘরে এটি রাখলে মন শান্ত হয়। এটিকে সিন্দুকে রাখলে কখনও অর্থাভাব হয় না। ছবি- সংগৃহীত
4
7
কড়ি: দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় কড়িকে। বাস্তু অনুযায়ী শুক্রবার বা পূর্ণিমার দিন পাঁচটি সাদা বা লক্ষ্মী কড়িকে হলুদ লাগিয়ে পুজোর জায়গায় রাখা উচিত। এতে ধনপ্রাপ্তির যোগ তৈরি হয়। ছবি- সংগৃহীত
5
7
কাঁচা হলুদ: ভগবান বিষ্ণুর সঙ্গে এর যোগ রয়েছে। আর যেখানে বিষ্ণুর বাস, সেখানেই দেবী লক্ষ্মী থাকেন। আর্থিক সমৃদ্ধি চাইলে বাড়িতে সিংহাসনে কাঁচা হলুদ রাখুন। ছবি- সংগৃহীত
6
7
শ্রীমদ্ভাগবত গীতা: হিন্দু ধর্মে গীতাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বাস্তু শাস্ত্রেও এর বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়িতে গীতা রাখলে ইতিবাচক উর্জা বাড়ে। এমনকী নিয়মিত এর পাঠ করা উচিত। ছবি- সংগৃহীত
7
7
গোলাপ গাছ: দেবী লক্ষ্মীর পছন্দের গাছ গোলাপ। বাস্তু অনুযায়ী এই গাছ বাড়িতে রাখলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। ইতিবাচক উর্জা বাড়ে। ছবি- সংগৃহীত