ঘরের এই জায়গায় ডাস্টবিন রাখলে পিছু নেবে অশান্তি, মিটবে না টাকা-পয়সার কষ্ট! বাস্তুমতে কোন দিক এড়িয়ে চলবেন?
নিজস্ব সংবাদদাতা
১৮ আগস্ট ২০২৬ ১৭ : ৪৬
শেয়ার করুন
1
12
ডাস্টবিন ছাড়া কোনও বাড়িই চলে না। রান্নাঘর, বাথরুম বা ঘরের নানা জায়গায় আবর্জনা ফেলার জন্য এটি প্রয়োজনীয়। বাস্তুশাস্ত্র বলছে, শুধু ডাস্টবিন থাকলেই হবে না, কোথায় রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।
2
12
বাস্তুর মতে, ভুল দিকে ডাস্টবিন রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ বাড়তে পারে, এমনকী পারিবারিক অশান্তি ও আর্থিক সমস্যাও দেখা দিতে পারে।
3
12
কেন ডাস্টবিনের দিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? বাস্তু অনুযায়ী, বাড়ির প্রতিটি দিক একটি নির্দিষ্ট শক্তির প্রতীক।
4
12
কোথাও ইতিবাচক শক্তির প্রবেশ, কোথাও সমৃদ্ধি বা সম্পর্কের প্রতীক হিসেবে ধরা হয়। তাই আবর্জনার পাত্র ভুল জায়গায় রাখলে সেই শক্তির ভারসাম্য নষ্ট হয়—এমনটাই বিশ্বাস।বাড়ির ৪ দিকে ডাস্টবিন রাখা এড়িয়ে চলুন। যেমন-
5
12
১. উত্তর-পূর্ব (ঈশান কোণ)ঃ বাস্তুমতে এটি সবচেয়ে শুভ দিক। অনেকেই এই জায়গায় ঠাকুরঘর বা ধ্যানের স্থান রাখেন। তাই এখানে ডাস্টবিন রাখাকে অশুভ মনে করা হয়। বিশ্বাস করা হয়, এতে ঘরের ইতিবাচক পরিবেশ কমে যেতে পারে।
6
12
২. পূর্ব দিক: পূর্ব দিক সূর্যোদয়ের দিক এবং নতুন শক্তির প্রতীক। এই অংশে আবর্জনা জমিয়ে রাখলে ঘরের প্রাণশক্তি কমে যায় বলে বাস্তুবিদদের ধারণা।
7
12
৩. উত্তর দিকঃ বাস্তু মতে উত্তর দিককে ধন-সম্পদ ও উন্নতির দিক হিসেবে ধরা হয়। তাই এই জায়গায় ডাস্টবিন রাখলে অর্থনৈতিক স্থিতি ব্যাহত হতে পারে, এমন বিশ্বাস প্রচলিত রয়েছে।
8
12
৪. মূল দরজার সামনেঃ অনেকেই সুবিধার জন্য বাড়ির প্রবেশদ্বারের পাশে ডাস্টবিন রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্রে এটিকে একেবারেই অনুচিত বলা হয়। কারণ মূল দরজাকেই শুভ শক্তির প্রবেশপথ হিসেবে ধরা হয়।
9
12
তাহলে কোথায় রাখবেন? বাস্তুমতে দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক ডাস্টবিন রাখার জন্য তুলনামূলক ভাল বলে মনে করা হয়।
10
12
বিশেষ করে রান্নাঘরের ডাস্টবিন এমনভাবে রাখুন, যাতে সেটি বাইরে থেকে সহজে চোখে না পড়ে।
11
12
এছাড়াও ডাস্টবিন ব্যবহারে ৫টি জরুরি অভ্যাস মেনে চলুন। যেমন- ঢাকনাযুক্ত ডাস্টবিন ব্যবহার করুন, প্রতিদিন আবর্জনা ফেলে বিন পরিষ্কার রাখুন, ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করুন, ডাস্টবিন উপচে পড়তে দেবেন না, দুর্গন্ধ এড়াতে সপ্তাহে অন্তত একবার জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিন।
12
12
বাস্তুতে বিশ্বাস থাকুক বা না থাকুক, পরিষ্কার ও সঠিকভাবে রাখা ডাস্টবিন ঘরের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সত্যিই গুরুত্বপূর্ণ। তাই দিকের পাশাপাশি পরিচ্ছন্নতার দিকেও সমান নজর দিন।