শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ১ অক্টোবর থেকে কার্যকরী 'ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স' বা পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে।
3
7
অসংগঠিত ও ন্যূনতম মজুরিপ্রাপ্ত শ্রমিকদের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কিছুটা লাঘব করার লক্ষ্যেই পদক্ষেপ।
4
7
বছরে দু'বার (১ এপ্রিল ও ১ অক্টোবর) 'ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স' বাড়ায় সরকার। ফলে ন্যূনতম মজুরির হার বৃদ্ধি পায়।
5
7
সরকারের তরফে ৬.৬২ পয়েন্ট 'ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স' বাড়ার ঘোষণা করা হয়েছে। এই বৃদ্ধি, ইন্ডাসট্রিয়াল ওয়ার্কার 'অ্য়াভারেজ কনজুমার প্রাইস ইনেডেক্স' বা গড় উপভোক্তা মূল্য সূচক-র ভিত্তি করে নির্ধারণ করা হয়।
6
7
এই বৃদ্ধির দরুন উপকৃত হবে কৃষি, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, পণ্য ওঠানামা (লোডিং-আনলোডিং), ঝাড়ু দেওয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রহরী বা নিরাপত্তা পরিষেবা এবং খনি শ্রমিকরা।