অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর বৈভব সূর্যবংশী এবং তাঁর সতীর্থদের প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ বছরের বিস্ময় বালকের কাঁধে চেপে বিশ্বজয় ভারতের। ফাইনালে ১০০ রানে ইংল্যান্ডকে হারায়। ৮০ বলে বিধ্বংসী ১৭৫ রান করেন বৈভব। দুর্ধর্ষ ইনিংসে ছিল ১৫টি চার এবং ১৫টি ছয়।
2
11
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড করেন সূর্যবংশী। তাঁর এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদি লেখেন, 'ভারতের ক্রিকেট প্রতিভা চকচক করছে। বিশ্বকাপ দেশে নিয়ে ফেরার জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে নিয়ে গর্বিত। গোটা টুর্নামেন্টে দল দারুণ খেলেছে। দারুণ দক্ষতা দেখিয়েছে। এই জয় তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতের জন্য প্লেয়ারদের শুভেচ্ছা রইল।'
3
11
একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সূর্যবংশীর সম্পত্তির পরিমাণ আড়াই কোটি। তাঁর রোজগারের উৎস একটাই। তা হল ক্রিকেট। নিলামে বৈভব সূর্যবংশীকে ১.১ কোটির বিনিময়ে দলে নেয় রাজস্থান রয়্যালস।
4
11
বিহারের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে রঞ্জি ট্রফি আর বিনু মানকড় ট্রফিতে খেলেছেন বৈভব। আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। তার পরে বিহারের মুখ্যমন্ত্রী বৈভবকে ১০ লক্ষ টাকা উপহার দিয়েছিলেন।
5
11
অনূর্ধ্ব ১৯ পর্যায়ে ক্রিকেট খেলে অর্থ রোজগার করেছেন বৈভব। বিসিসিআই অনূর্ধ্ব ১৯ খেলোয়াড়দের ম্যাচ ফি বাবদ প্রতিদিন ২০ হাজার টাকা দেয়। প্রথম একাদশে যাঁরা খেলেন, তাঁদেরই এই অর্থ দেওয়া হয় বিসিসিআই থেকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে ডেওয়াল্ড ব্রেভিসকে টপকে সর্বাধিক ছয়ের রেকর্ডে গড়েন সূর্যবংশী। মোট ৩০টি ছয় মারেন। ২০২২ সালে ২২টি ছয় ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের।
8
11
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে সূর্যবংশীর ঝলসে ওঠার পিছনে রয়েছেন অন্য এক কারণ। একটা হোয়াটসঅ্যাপ বার্তা জ্বালিয়ে দিয়েছিল বৈভব সূর্যবংশীকে।
9
11
সেদিন ওই হোয়াটসআপ মেসেজ যদি না করতেন বৈভবের ছেলেবেলার মেন্টর, তা হলে হয়তো ফাইনালে বিধ্বংসী ইনিংসটা খেলতে পারতেন না।
10
11
আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পরে মণীষ ওঝা বৈভবকে লেখেন, ''তুমি দুর্দান্ত ব্যাটিং করছ। কিন্তু একটা সেঞ্চুরিও কিন্তু করতে পারোনি।''
11
11
আর ওই মন্তব্য জ্বালিয়ে দিয়েছিল বৈভবকে। ফাইনালে তিনি ধরা দিলেন এক অন্য অবতারে। ইংল্যান্ডকে একার হাতে উড়িয়ে দিলেন তিনি।