ধনতেরসে কুবের যন্ত্র স্থাপন করবেন কীভাবে? কোন দিকে রাখবেন, জানুন মন্ত্র ও পুজোর নিয়ম
নিজস্ব সংবাদদাতা
৬ নভেম্বর ২০২৬ ১৩ : ৩৭
শেয়ার করুন
1
10
ধনতেরাসে ধনসম্পদ ও সমৃদ্ধির কামনায় মা লক্ষ্মীর পাশাপাশি ধনদেবতা কুবেরের পুজোও করা হয়। কুবেরকে সম্পদের অধিপতি মনে করা হয়।
2
10
ধনতেরাসে কুবের যন্ত্র স্থাপন করলে সংসারে সুখ-সমৃদ্ধি ও আর্থিক উন্নতি হয় বলে প্রচলিত বিশ্বাস। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে এই যন্ত্র রাখার ক্ষেত্রে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। কোন দিকে রাখবেন কুবের যন্ত্র? কীভাবে করবেন পুজো? জেনে নিন।
3
10
কুবের যন্ত্র হল বিশেষ জ্যামিতিক নকশায় তৈরি একটি যন্ত্র। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই যন্ত্র বাড়ি বা দোকানের সিন্দুক কিংবা যেখানে টাকা-পয়সা রাখা হয়, সেখানে রাখতে পারেন।
4
10
নিয়মিত পুজো করলে আর্থিক সমৃদ্ধি বজায় থাকে এবং নেতিবাচক প্রভাব দূর হয় বলে মনে করা হয়। এই যন্ত্রের আরাধনা করলে অর্থ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক চিন্তাভাবনা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে বলেও বিশ্বাস করেন অনেকে।
5
10
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ি বা দোকানের উত্তর দিকে কুবের যন্ত্র স্থাপন করা শুভ। যন্ত্রের মুখ দক্ষিণ দিকে রাখতে বলা হয়। পুজোর সময় যিনি পুজো করবেন, তাঁর মুখ থাকবে উত্তর দিকে।
6
10
পাশাপাশি যন্ত্রের কাছে সবুজ রঙের কাপড় এবং কিছু অর্থ অর্পণ করার রীতিও রয়েছে। ধনতেরাস ছাড়াও বুধবার অথবা অন্য কোনও শুভ মুহূর্তে এই যন্ত্র স্থাপন করা যায়।
7
10
পুজোর সময় ভক্তিভরে 'ওঁ শ্রী কুবেরায় নমঃ' মন্ত্র জপ করতে পারেন। যন্ত্রটি প্রথমে পরিষ্কার জল বা গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নিন। এরপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
8
10
একটি পরিষ্কার লাল বা হলুদ কাপড়ের উপর যন্ত্রটি রাখুন। ফুল, ধূপ, প্রদীপ ও চন্দন দিয়ে পুজো করুন। চাইলে মিষ্টি ও ফল নিবেদন করতে পারেন।
9
10
যন্ত্র স্থাপনের সময় কুবেরের মন্ত্র জপ করতে পারেন।মন্ত্র: ওঁ যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্যাধিপতয়ে ধনধান্য সমৃদ্ধিং মে দেহি দাপয় স্বাহা।মন্ত্রটি ১১, ২১ বা ১০৮ বার জপ করতে পারেন।
10
10
প্রতিদিন স্নান করে যন্ত্রের সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন যন্ত্রটি। যন্ত্রটি যেখানে টাকা-পয়সা বা মূল্যবান জিনিস রাখা হয়, সেই জায়গায় কিংবা সিন্দুকে রাখতে পারেন।