বর্তমান সময়ে ইউপিআই মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। চা-কফির বিল থেকে শুরু করে বড় অনলাইন পেমেন্ট, প্রায় সব ধরনের ছোট-বড় লেনদেনেই মানুষ ইউপিআই ব্যবহার করেন।
2
9
কিন্তু আপনি কি জানেন, ইউপিআই-এর মাধ্যমে সব জায়গায় একই পরিমাণ টাকা পেমেন্ট করা যায় না? অনেকেই মনে করেন, ইউপিআই-এর মাধ্যমে সব ধরনের পেমেন্টের সীমা মাত্র ১ লক্ষ টাকা। কিন্তু বিষয়টি এমন নয়।
3
9
আসলে বিভিন্ন পরিষেবা এবং প্রয়োজন অনুযায়ী ইউপিআই পেমেন্টের সীমা নির্ধারণ করা হয়েছে। তাই আপনি যদি হাসপাতালের বিল, কলেজের ফি, বিমা বা কর ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে এর লেনদেনের সীমা সম্পর্কে অবশ্যই জানা উচিত।
4
9
সাধারণ ইউপিআই লেনদেনের সীমা কত? সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত সীমা। দৈনন্দিন সাধারণ লেনদেন, যেমন কেনাকাটা, বিল পেমেন্ট এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য।
5
9
তবে বেশ কয়েকটি লেনদেনে ৫ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করা যায়। যেমন- কর প্রদান: আপনি যদি আয়কর বা অন্য কোনও যোগ্য কর ইউপিআই-এর মাধ্যমে প্রদান করেন, তাহলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্টের সীমা রয়েছে।
6
9
আইপিও ও বিনিয়োগ: ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের সীমা প্রযোজ্য। হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবা: ৫ লক্ষ টাকা পর্যন্ত ইউপিআই পেমেন্ট করার সুবিধা পাওয়া যেতে পারে।
7
9
কলেজ: কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ফি জমা দেওয়ার ক্ষেত্রেও বেশি লেনদেনের সীমার সুবিধা পাওয়া যায়। বিমার পেমেন্ট: বিমা সংক্রান্ত কিছু পেমেন্টের ক্ষেত্রেও বেশি লেনদেনের সীমা প্রযোজ্য।
8
9
ইউপিআই লাইট-এ প্রতি লেনদেনে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যায় এবং ওয়ালেটে সর্বোচ্চ ৫,০০০ টাকা ব্যালেন্স রাখা যায়।ইউপিআই ১২৩ পে: ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য চালু করা এই ব্যবস্থায় প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যায়।
9
9
তবে মনে রাখতে হবে, ইউপিআই-এর সর্বোচ্চ নির্ধারিত সীমা মানেই আপনি সেই পরিমাণ টাকা পেমেন্ট করতে পারবেন, এমনটা নয়। কারণ এনপিসিআই-এর নির্ধারিত সীমা থাকা সত্ত্বেও আপনার ব্যাঙ্ক বা ইউপিআই অ্যাপ নিজেদের আলাদা লেনদেনের সীমা নির্ধারণ করতে পারে।