ট্রেকিং করে ফিরলেন? রইল শরীরের ক্লান্তি দূর করে চনমনে হয়ে ওঠার দারুণ কিছু টিপস!
নিজস্ব সংবাদদাতা
১ নভেম্বর ২০২৬ ১৯ : ৫৮
শেয়ার করুন
1
11
ভরপুর জল খান: পর্যাপ্ত জলের সঙ্গে ডাবের জল, ওআরএস বা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খান। তবে এই সময় চা, কফি বা অ্যালকোহল থেকে দূরে থাকাই ভাল, কারণ এগুলো শরীরের জল আরও শুকিয়ে দেয়।
2
11
সঠিক সময়ে পুষ্টিকর খাবার: ট্রেকিং শেষ করার ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যেই প্রোটিন (পেশি মেরামতের জন্য) এবং কার্বোহাইড্রেট (শক্তি ফেরাতে) সমৃদ্ধ সুষম খাবার খেয়ে নিন।
3
11
পা পরীক্ষা করুন: জুতো-মোজা খুলে ভালো করে পা ধুয়ে নিন। কোথাও ফোসকা পড়েছে কি না বা আঙুল অসাড় হয়ে আছে কি না দেখে নিন।
4
11
পা একটু উঁচুতে রাখুন: পায়ের ফোলা ভাব কমাতে এবং রক্ত চলাচল ঠিক রাখতে বালিশের ওপর পা তুলে রাখুন।
5
11
একেবারে শুয়ে-বসে থাকবেন না: একটানা শুয়ে বা বসে থাকলে শরীর আরও শক্ত হয়ে যাবে। তাই ঘরের মধ্যেই সামান্য হালকা হাঁটাহাঁটি করুন।
6
11
সাবধানে স্ট্রেচিং: ক্লান্ত পেশিতে জোর করে স্ট্রেচিং করতে যাবেন না। গরম জলে স্নান করার পর কিংবা সামান্য হাঁটার পর পা ও উরুর পেশিতে হালকা স্ট্রেচিং করুন।
7
11
গভীর ঘুম জরুরি: প্রতিদিন অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমান এবং দিনেও প্রয়োজনে একটু বিশ্রাম নিন। কারণ গভীর ঘুমের মধ্যেই আমাদের শরীরের আসল রিকভারি বা মেরামতের কাজটা হয়।
8
11
২ দিন ব্রেক নিন: বাড়ি ফিরে এসেই ভারী কাজ বা জিমে যাওয়া শুরু করবেন না। পেশির ব্যথা সাধারণত ২-৩ দিনের মাথায় বেশি টের পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারা পর্যন্ত একটু বিশ্রাম নিন।
9
11
নীচের সমস্যাগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন:হাঁটু বা গোড়ালিতে যদি প্রচণ্ড বা ধারালো ব্যথা না কমে।
10
11
পায়ের আঙুলে দীর্ঘক্ষণ অসাড় ভাব থাকে বা মারাত্মক ফোসকা ও ত্বকের রঙে বিবর্ণতা দেখা দেয়।
11
11
ট্রেকিংয়ের ধকলের কারণে যদি শরীর খুব বেশি খারাপ লাগে বা জ্বর আসে (যাকে বলে ট্রেক ফিভার)।