বিমানবন্দরের ভিতর সস্তায় খাবার! এ যেন কল্পনাতীত। বিমানে যাতায়াত করলেও, অনেকেই বিমানবন্দরের মধ্যে খাবার খেতে চান না। শুধুমাত্র চড়া দামের কারণে।
2
8
কিন্তু পুনে আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রীদের সেই ধারণাই এবার ভেঙে দিল। পুনে বিমানবন্দরের ভিতরেই সস্তায় পাওয়া যাচ্ছে চা, সিঙাড়া। আরও কত কী!
3
8
পুনে আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে রয়েছে 'উড়ান যাত্রী ক্যাফে'। এটি একটি সরকারি উদ্যোগ। বিমানবন্দরের মধ্যে এমন এক ক্যাফে, যেখানে সস্তায় পাওয়া যাচ্ছে চা, কফি ও খাবার।
4
8
রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা ২০২৪ সালে সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন বিমানবন্দরের অভ্যন্তরে চড়া দামের খাবার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাধারণ খাবারের দাম এত বেশি, যা সব যাত্রীদের পক্ষে কেনাও সম্ভব না।
5
8
সম্প্রতি আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী পীযূষ ত্রিপাঠী এবং তাঁর স্ত্রী পুনে বিমানবন্দরের ওই ক্যাফে থেকে খাবার কিনে খান। যেখানে সিঙাড়ার দাম ২০ টাকা, চায়ের দাম ১০ টাকা।
6
8
বিমানবন্দরে এই ক্যাফে তৈরি হয়েছে রাঘবের উদ্যোগেই। সস্তায় খাবার কেনার পর সাংসদের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। যে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
7
8
সেই পোস্টেই কমেন্ট করেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। সস্তায় খাবার খাওয়ার পর দম্পতির যে উচ্ছ্বাস ভিডিওতে দেখা গেছে, তা দেখেই রাঘব লেখেন, 'আশা করি, আপনাদের পছন্দ হয়েছে।' এমনকী পরিণীতিও কমেন্ট করেছেন ওই পোস্টে।
8
8
রাঘব সংসদে প্রশ্ন তুলেছিলেন, বিমানবন্দরে চায়ের দাম ২০০ টাকা, জলের বোতলের দাম ১০০ টাকা। যা কিনতে হিমশিম খান মধ্যবিত্তরা। অবশেষে সরকারের তরফেই এই ক্যাফের উদ্যোগ নেওয়া হয়।