'যৌনতা ছাড়া থাকাই যাবে না,' অক্ষয়ের সঙ্গে ২৫ বছরের দাম্পত্যে নিজের কোন উপলব্ধির কথা জানালেন টুইঙ্কল?
নিজস্ব সংবাদদাতা
৬ জুন ২০২৬ ১৬ : ৩১
শেয়ার করুন
1
8
টুইঙ্কল খান্নার বিভিন্ন সাক্ষাৎকার নেটদুনিয়ায় মাঝেমধ্যেই ছড়িয়ে পড়ে। কারণ তিনি এমন সব মন্তব্য করেন, যাতে নজর কাড়ে নেটিজেনদের।
2
8
কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে নিজের দাম্পত্য নিয়ে কথা বলেছিলেন টুইঙ্কল। যা বর্তমানে আবার ভাইরাল।
3
8
তিনি বলেছিলেন, "আমরা একটা দারুণ টিম, ঠিক যেমন টেনিস ডাবলসের জুটি। আর বৈবাহিক জীবনে শারীরিক সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ।"
4
8
টুইঙ্কল বলেছিলেন, "পরকীয়া মানেই যে একটা দাম্পত্যের ইতি, তা কিন্তু নয়—এটা আসলে নির্ভর করে দম্পতি হিসেবে আপনাদের পারস্পরিক বন্ধন কতটা মজবুত, তার ওপর।"
5
8
টুইঙ্কল আরও বলেছিলেন, "ভালবাসা কোনও সাময়িক উন্মাদনা বা আবেগ নয়, এটি একটি দক্ষতা; আর এটা বুঝলে আপনি হুট করে আবেগে ভেসে যাবেন না।"
6
8
শুধু টুইঙ্কল নন, নিজেদের দাম্পত্যের খুঁটিনাটি বিভিন্ন সাক্ষাৎকারে ভাগ করেন অক্ষয় কুমারও।
7
8
একবার অক্ষয় বলেছিলেন, স্ত্রী টুইঙ্কলের সঙ্গে ঝগড়ার প্রসঙ্গে তিনি বলেন, তাঁর রাগ বোঝার এক বিশেষ কায়দা রয়েছে। অক্ষয়ের কথায়, রাতে ঘুমোতে যাওয়ার সময়ই তিনি বুঝতে পারেন স্ত্রী রেগে আছেন কিনা। কারণ, তখন তাঁর দিকের বিছানাটা ভিজে থাকে। রাগের মাথায় টুইঙ্কল নাকি সেখানে জল ঢেলে দেন!
8
8
অক্ষয়-টুইঙ্কলের ২৫ বছরের দাম্পত্য জীবন নিয়ে কখনও সেভাবে কাটাছেঁড়া হয়নি। তবে সম্প্রতি কাজলের সঙ্গে টুইঙ্কলের শো 'টু মাচ'-এ টুইঙ্কলের বিভিন্ন মন্তব্য নিয়ে চর্চা চলে সমাজমাধ্যমে।