নভেম্বরের শেষ সপ্তাহে একটানা একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগেভাগেই জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাসের শেষে দেশজুড়ে ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হবে।
2
7
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ব্যাঙ্ক ৫ দিন বন্ধ থাকবে। তবে সব শহরে নয়। কোনও শহরেই একটানা ৫ দিন ব্যাঙ্কে ছুটি থাকবে না।
3
7
বিভিন্ন শহরে আঞ্চলিক উৎসব, পার্বণ ও নানা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে আগামী সপ্তাহে। যদিও ডিজিটাল পরিষেবা চালু থাকবে।
4
7
একনজরে দেখে নিন, ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে কোন কোন দিন ব্যাঙ্কে ছুটি থাকবে- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, ২৩ নভেম্বর, সোমবার মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্কে।
5
7
২৪ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা, রাস পূর্ণিমা উপলক্ষে কলকাতা, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, নয়া দিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা, শ্রীনগর, দেরাদুন, হায়দরাবাদ, ভুবনেশ্বরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
7
আগামী ২৭ নভেম্বর, শুক্রবার কনক দাস জয়ন্তী উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। দেশের অন্য কোনও শহরে সেদিন ব্যাঙ্কে ছুটি থাকবে না।
7
7
পাশাপাশি ২৮ নভেম্বর মাসের চতুর্থ শনিবার এবং ২৯ নভেম্বর রবিবার দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে।