অ্যাভেঞ্জার্সদের ভুলেই ধ্বংস হতে পারে মাল্টিভার্স? ‘ডুমসডে’ ট্রেলারে ধরা পড়ল ৮ বিরাট রহস্যের ইঙ্গিত
- 1
- 11
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) কি আসতে চলেছে সবচেয়ে বড় বিপর্যয়? মাল্টিভার্সের অস্তিত্ব কি এবার সত্যিই সংকটের মুখে? আর সেই ধ্বংসের নেপথ্যে কি রয়েছেন স্বয়ং অ্যাভেঞ্জার্সরাই? ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ -এর নতুন ট্রেলার প্রকাশ্যে আসতেই এমন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মার্ভেল অনুরাগীদের মনে। ২৩ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত ট্রেলারে একদিকে যেমন রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুমের ভয়ঙ্কর ক্ষমতার ঝলক মিলেছে, অন্যদিকে বহুদিন পর স্টিভ রজার্সের কামব্যাকেও নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
- 2
- 11
শুধু তাই নয়, অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর এবং পুরনো এক্স-মেন ফ্র্যাঞ্চাইজির চরিত্রদের একই ছবিতে দেখা গিয়েছে ট্রেলারে। হেইলি স্টেইনফেল্ডের কেট বিশপের প্রত্যাবর্তন, লোকির মাল্টিভার্সের সঙ্গে যোগ এবং একাধিক সুপারহিরোর মধ্যে সংঘর্ষ—সব মিলিয়ে ছবির গল্প নিয়ে জল্পনা তুঙ্গে।
- 3
- 11
আগামী ১৮ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র। তার আগে নতুন ট্রেলার থেকে উঠে এল এমন ৮টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যা ছবির গল্প সম্পর্কে দর্শকের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
- 4
- 11
১. অ্যাভেঞ্জার্সদের ভুলেই কি বিপদে মাল্টিভার্স? নতুন ট্রেলারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলির একটি হল, মাল্টিভার্সের বর্তমান বিপদের পিছনে থাকতে পারে অ্যাভেঞ্জার্সদের-ই অতীতের কিছু সিদ্ধান্ত। মনে করিয়ে দেওয়া হয়েছে ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর কথা। থানোসের ধ্বংসযজ্ঞ উল্টে দিতে অতীতে ফিরে গিয়ে ইনফিনিটি স্টোন সংগ্রহ করেছিলেন অ্যাভেঞ্জার্সরা। পরে স্টিভ রজার্স সেই স্টোনগুলি ফিরিয়ে দিতে অতীতে যান এবং পেগি কার্টারের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।নতুন ট্রেলারে টনি স্টার্কের শেষকৃত্যের দৃশ্যের সঙ্গে স্টিভের সংলাপ জুড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ডক্টর ডুম অ্যাভেঞ্জার্সদের বিরুদ্ধে অভিযোগের সুরে জানায়, তারা যেন অন্যের জীবন চুরি করে বেঁচে রয়েছে। অর্থাৎ, সময় এবং বাস্তবতার সঙ্গে অ্যাভেঞ্জার্সদের হস্তক্ষেপের ফলেই কি আজকের বিপর্যয়? ডুমের প্রতিশোধের নেপথ্যে কি রয়েছে সেই ক্ষোভ? যদিও এই দুই ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র এখনও স্পষ্ট করেনি মার্ভেল, তবে ট্রেলারের ইঙ্গিত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
- 5
- 11
২. সংসার ছেড়ে ফের যুদ্ধে স্টিভ রজার্স! ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর শেষে অতীতে ফিরে পেগি কার্টারের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন স্টিভ রজার্স। নতুন ট্রেলারে সেই জীবনের আরও কিছু ঝলক মিলেছে। ক্রিস ইভান্স এবং হেইলি অ্যাটওয়েলকে ফের একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের একটি ছেলেও রয়েছে, যে এখন কিশোর। তবে বাবার অতীতের ক্যাপ্টেন আমেরিকা পরিচয় সম্পর্কে সে কতটা জানে, তা নিয়ে দম্পতির মধ্যে কথোপকথনের ইঙ্গিত রয়েছে।কিন্তু শান্তির সংসারে এবার হানা দিতে চলেছে নতুন বিপদ। ট্রেলারে দেখা যাচ্ছে, ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা স্টিভের কাছে সাহায্য চাইতে আসছেন। অন্য একটি দৃশ্যে পুরনো বন্ধু বাকির সঙ্গে আবেগঘন মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় তাঁকে। এর আগে মুক্তি পাওয়া ট্রেলারে থরের হাতুড়ি মিয়োলনিরও ব্যবহার করতে দেখা গিয়েছিল স্টিভকে। ফলে তাঁর কামব্যাক যে শুধু আবেগের নয়, যুদ্ধের ময়দানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা স্পষ্ট।
- 6
- 11
৩. এক হাতেই থর-এর স্টর্মব্রেকার থামালেন ডক্টর ডুম! ডক্টর ডুম যে মার্ভেলের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হতে চলেছেন, তার প্রমাণ মিলেছে নতুন ট্রেলারেই। আকাশ থেকে বিদ্যুতের ঝলকানি নিয়ে থর যখন স্টর্মব্রেকার দিয়ে ডুমের উপর আক্রমণ করেন, তখন অবলীলায় এক হাত দিয়ে সেই অস্ত্র আটকে দেন ভিলেন। আঘাতের পরেও তাঁর মধ্যে বিশেষ কোনও অস্বস্তি বা বিচলন দেখা যায় না।মনে রাখা দরকার, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এ থানোসকে হারানোর ক্ষমতা মাথায় রেখেই তৈরি হয়েছিল স্টর্মব্রেকার। সেই অস্ত্রকেই যদি ডুম এত সহজে আটকে দিতে পারেন, তাহলে তাঁর শক্তির পরিধি কতটা, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
- 7
- 11
মার্ভেল কমিকসে ভিক্টর ভন ডুমের শক্তির উৎস কেবল উন্নত প্রযুক্তি নয়, রয়েছে ভয়ঙ্কর জাদুবিদ্যাও। ছবিতে তাঁর এই দুই ক্ষমতারই প্রতিফলন দেখা যেতে পারে। ট্রেলারের দৃশ্যটি অবশ্য তাঁর সম্পূর্ণ শক্তি প্রকাশ করে না। বরং যেন অ্যাভেঞ্জার্সদের জন্য আগাম সতর্কবার্তা!
- 8
- 11
৪. অ্যাভেঞ্জার্স বনাম এক্স-মেন, লড়াইয়ে মুখোমুখি সুপারহিরোরাই!সাধারণত যাঁদের একসঙ্গে লড়াই করার কথা, এবার তাঁদেরই একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরতে দেখা যেতে পারে। নতুন ট্রেলার এবং আগের ফুটেজে একাধিক এমন সংঘর্ষের ইঙ্গিত রয়েছে। সাং-চি চরিত্রে সিমু লিউকে এক্স-মেনদের আস্তানা এক্স-ম্যানশনে গ্যাম্বিটের সঙ্গে লড়তে দেখা যাচ্ছে। গ্যাম্বিটের চরিত্রে ফিরছেন চ্যানিং ট্যাটাম। অন্যদিকে, মিস্টিকের চরিত্রে রেবেকা রোমিনকে ইয়েলেনা বেলোভার রূপ ধারণ করতে দেখা যায়। ইয়েলেনার চরিত্রে রয়েছেন ফ্লোরেন্স পিউ।নতুন ট্রেলারে আরও দেখা গিয়েছে, অ্যান্থনি ম্যাকির ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জেমস মার্সডেনের সাইক্লপস। অর্থাৎ, ডক্টর ডুমের বিরুদ্ধে একজোট হওয়ার আগে বিভিন্ন সুপারহিরো দলের মধ্যে অবিশ্বাস এবং সংঘাত বড় ভূমিকা নিতে পারে। মাল্টিভার্সের অস্তিত্বই যখন বিপন্ন, তখন নিজেদের পৃথিবী বাঁচানোর তাগিদে একে অপরের বিরুদ্ধেও দাঁড়াতে পারেন তাঁরা।
- 9
- 11
৫. অবশেষে এক্স-মেনদের নেতৃত্বে সাইক্লপস!নতুন ট্রেলারের অন্যতম আকর্ষণ জেমস মার্সডেনের সাইক্লপস। কমিকসের জনপ্রিয় সংলাপ ‘টু মি, মাই এক্স-মেন’ বলতে শোনা গিয়েছে তাঁকে। দৃশ্যে দেখা যাচ্ছে, সেনটিনেলদের একটি বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে মিউট্যান্টরা। অ্যালান কামিংয়ের নাইটক্রলার নিজের টেলিপোর্টেশনের ক্ষমতা ব্যবহার করে দলের অন্য সদস্যদের যুদ্ধক্ষেত্রে নিয়ে আসছে।মূল এক্স-মেন ছবিগুলিতে অনেক সময় উলভারিনের জনপ্রিয়তার আড়ালে ঢাকা পড়েছিল সাইক্লপসের নেতৃত্বের ভূমিকা। অথচ কমিকসে স্কট সামার্স দলের অন্যতম অভিজ্ঞ নেতা। মিউট্যান্টদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেনটিনেলরা মিউট্যান্টদের খুঁজে বের করে ধ্বংস করার জন্য তৈরি যন্ত্র। ফলে এই শত্রুদের বিরুদ্ধে এক্স-মেনদের লড়াই তাদের পরিচিত জগতের সঙ্গেও যোগসূত্র তৈরি করছে। পরবর্তী সময়ে অ্যাভেঞ্জার্সদের সঙ্গে একই মঞ্চে লড়তে দেখা যেতে পারে সাইক্লপসকে।
- 10
- 11
৬. মাল্টিভার্সের ভাগ্য কি লোকির হাতেই? টম হিডলস্টনের লোকিকে প্রথম ট্রেলারেই দেখা গিয়েছিল। ডিজনি প্লাসের ‘লোকি’ সিরিজের দ্বিতীয় সিজনের শেষে যে সিংহাসনে বসতে দেখা গিয়েছিল তাঁকে, সেখানেই ফের এক ঝলক দেখা মিলেছে এই চরিত্রের।২০২৩ সালে মুক্তি পাওয়া সিরিজের শেষ পর্বে অসংখ্য টাইমলাইনকে বাঁচিয়ে রাখতে নিজের স্বাধীনতা বিসর্জন দিয়েছিল লোকি। একসময়কার ভিলেন থেকে মাল্টিভার্সের রক্ষক হয়ে ওঠার এই যাত্রা মার্ভেল দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।‘ডুমসডে’-তে লোকির উপস্থিতি তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। মাল্টিভার্সের অসংখ্য টাইমলাইনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে আসন্ন বিপর্যয়ের প্রকৃতি বোঝার ক্ষমতা সম্ভবত তাঁরই সবচেয়ে বেশি। তবে সেই টাইমলাইনগুলিকে ধরে রাখার দায়িত্বের কারণেই হয়তো সরাসরি যুদ্ধে অংশ নেওয়া তাঁর পক্ষে সহজ হবে না। অন্যদিকে, ডক্টর ডুম মাল্টিভার্সের নিয়ন্ত্রণ নিতে লোকির ক্ষমতা দখলের চেষ্টা করবেন কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
- 11
- 11

















