মাধুরীর সঙ্গে ২৭ বছর কাটিয়ে কী উপলব্ধি শ্রীরাম নেনের? দাম্পত্যের খুঁটিনাটি ফাঁস অভিনেত্রীর স্বামীর
নিজস্ব সংবাদদাতা
২৪ নভেম্বর ২০২৬ ১৯ : ১৪
শেয়ার করুন
1
10
মাধুরী দীক্ষিতের সঙ্গে ২৭ বছরের দাম্পত্য কীভাবে কাটাচ্ছেন অভিনেত্রীর স্বামী ড. শ্রীরাম নেনে? নিজের মুখেই এক সাক্ষাৎকারে জানালেন তিনি।
2
10
সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর লেখা বই, '২১ ডেজ টু গুড হেলথ'।এই বই প্রকাশের অনুষ্ঠানে স্ত্রী মাধুরী দীক্ষিতের প্রশংসায় পঞ্চমুখ হলেন শ্রীরাম নেনে।
3
10
এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ ২৭ বছরের বিবাহিত জীবনে মাধুরীর শৃঙ্খলা, মানসিক শক্তি এবং নম্র স্বভাব কীভাবে তাঁকে প্রভাবিত করেছে।
4
10
পাশাপাশি তাঁর লেখালেখির ক্ষেত্রে স্ত্রী মাধুরী এবং তাঁদের দুই সন্তান অরিন ও রায়ানের প্রভাবের কথাও তুলে ধরেন তিনি।
5
10
ড. নেনের কথায়, “আমার স্ত্রী শৃঙ্খলা ও শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা দু’জনেই নিজ নিজ ক্ষেত্রে সফল, কিন্তু আমরা তা নিয়ে কখনও অহংকার করি না, কারণ আমরা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছি। এমন অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলে মানুষ কাজের মূল্য দিতে শেখে।”
6
10
মাধুরীর প্রশংসা করে তিনি আরও বলেন, পর্দার বাইরে বা বাস্তব জীবনে মাধুরীর আচরণ ও মূল্যবোধ খুবই সহজ ও আন্তরিক।
7
10
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঘরোয়া ও ঐতিহ্যবাহী আয়োজনে তাঁদের বিয়ে হয়। ২৭ বছর ধরে তাঁদের দাম্পত্য নিয়ে চর্চা চললেও কখনও কাটাছেঁড়া চলেনি।
8
10
শ্রীরাম নেনে সম্প্রতি এর আগে এক সাক্ষাৎকারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। যা নিয়ে এখন নেটপাড়ায় বেশ চর্চা চলছে।
9
10
আসলে ওই সাক্ষাৎকারে নেনে জানান যে, তিনি কখনওই মনে করেন না মাধুরীর স্বামীর পরিচয়টাই সর্বস্ব। তিনি অন্যের খ্যাতির উপর নির্ভর করে বাঁচেন না।
10
10
নেন এ কথাও স্পষ্ট করে দিয়েছেন যে, বিপুল জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ে করার কারণে তিনি কখনই নিরাপত্তাহীনতায় ভোগেননি।