ভারতের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালুর অপেক্ষায় দিন গুনছেন দেশবাসী। এবার সেই প্রকল্প নিয়ে বড়সড় আপডেট দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
2
14
তাঁর ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের মে মাসেই দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের ট্রায়াল রান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল করিডরের একটি অংশে প্রথম পরীক্ষামূলকভাবে এই ট্রেন চালানো হবে। ফলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
3
14
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন করিডরের সুরাট-বিলিমোরা অংশে প্রাথমিক পরীক্ষার প্রস্তুতি চলছে। প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ এই অংশকে ট্রায়াল রানের জন্য তৈরি করা হচ্ছে।
4
14
রেলমন্ত্রী জানিয়েছেন, এই অংশে বিদ্যুতায়নের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। সিগন্যালিং সংক্রান্ত কাজ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
5
14
গত ২০ নভেম্বর এই রুটের এলিভেটেড অংশে ওভারহেড বিদ্যুতায়ন ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। দুই লাইনেই এই কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি বিলিমোরা ট্র্যাকশন সাবস্টেশনের প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজও শেষ হয়েছে।
6
14
রেলমন্ত্রী জানিয়েছেন, গোটা মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল করিডর একসঙ্গে চালু করা হবে না। ধাপে ধাপে পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে।
7
14
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের শেষের দিকে আমেদাবাদ-ভাপি অংশের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। অন্যদিকে, ২০২৯ সালের মধ্যে বুলেট ট্রেন পরিষেবা মহারাষ্ট্রের থানে পর্যন্ত পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
8
14
প্রাথমিক পরীক্ষার জন্য ব্যবহার করা হবে বি ২৮ ট্রেন। এই ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করে তৈরি করা হচ্ছে।
9
14
ট্রেনটি যৌথভাবে তৈরি করছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এবং BEML। BEML-এর আদিত্য প্ল্যান্টে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশীয় পদ্ধতিতে এই ট্রেন তৈরি করা হবে।
10
14
রেলমন্ত্রী জানিয়েছেন, ঘণ্টায় ২৪০ কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চালাতে গেলে বিশেষ প্রযুক্তিগত প্রস্তুতি প্রয়োজন। কারণ, অতিরিক্ত গতির ফলে তৈরি হওয়া বায়ুচাপ ট্রেন এবং রেল পরিকাঠামোর উপর প্রভাব ফেলতে পারে।
11
14
সেই কারণেই B-28 ট্রেনের উপর বিশেষ স্কুইজ টেস্ট করা হয়েছে। বাস্তবে যতটা বায়ুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার দ্বিগুণ চাপের মধ্যে ট্রেনটিকে পরীক্ষা করা হয়েছে।
12
14
শুধু মুম্বই-আমেদাবাদ নয়, ভবিষ্যতে উত্তর ভারতেও বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত উত্তর করিডর দিল্লি থেকে আগ্রা, কানপুর, লখনউ, অযোধ্যা হয়ে বারাণসী, প্রয়াগরাজ এবং পাটনা পর্যন্ত বিস্তৃত হবে।
13
14
রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই পরিষেবা চালু হলে দিল্লি থেকে আগ্রা যেতে সময় লাগবে মাত্র ৫৯ মিনিট। দিল্লি থেকে কানপুর পৌঁছতে লাগবে ১ ঘণ্টা ৪৫ মিনিট এবং দিল্লি থেকে লখনউ যেতে সময় লাগবে ২ ঘণ্টা ১২ মিনিট।
14
14
অন্যদিকে, বারাণসী থেকে পাটনা পৌঁছনো যাবে মাত্র ১ ঘণ্টায়। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে দেশের দূরপাল্লার রেলযাত্রায় সময় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।