আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিককালে এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের সিইও পদ ছাড়ার পর বিশ্বজুড়ে সাড়া পড়ে গিয়েছে। কখনও কর্পোরেট টানাপোড়েন আবার কখনও সম্পর্কের জের। নিজের সংস্থা থেকে পদত্যাগ বা অপসারণের পর ফের স্বমহিমায় প্রযুক্তি সংস্থায় শীর্ষ পদে ফিরে আসার নজির নতুন নয়। সোমবার সন্ধেবেলা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনের পর আবারও শুরু হয়েছে সে সংক্রান্ত চর্চা। একনজরে দেখে নেওয়া যাক প্রযুক্তি জগতে বহুল আলোচিত প্রত্যাবর্তনের কাহিনি।
2
6
১) জেনসেন হুয়াং: ১৯৯৩ সালে এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যোগদান। এরপর সংস্থাটিকে এআই কম্পিউটিংয়ের অন্যতম শীর্ষস্থানে নিয়ে গিয়েছেন জেনসেন হুয়াং। গত ১২ নভেম্বর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে শুরু হয় তাঁকে নিয়ে তরজা। এরপর সংস্থা থেকে তাঁর পদত্যাগের খবর সামনে আসে। তবে টানাপোড়েনের পর গতকাল অর্থাৎ ২৩ নভেম্বর ফের তাঁকে সিইও পদে যোগদান করেন তিনি।
3
6
২) স্যাম অল্টম্যান:বিশ্বখ্যাত এআই সংস্থা ওপেনএআই-এর বোর্ড সদস্যেরা ২০২৩ সালের নভেম্বরে স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে অপসারণ করেন। বোর্ডের সিদ্ধান্তের পর সংস্থার কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা হয়। বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। কয়েক দিনের টানা অশান্তির পর আলোচনার মাধ্যমে ওই মাসেই শীর্ষ পদে ফিরিয়ে আনা হয় তাঁকে।
4
6
৩) স্টিভ জোবস: স্টিভ জোবস। দুনিয়ার এই পথপ্রদর্শককেও ১৯৮৫ সালে অ্যাপেল সংস্থার তরফে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। পরবর্ত্যতে ১৯৯৬ সালে ফের অ্যাপল-ই তাঁর সংস্থা 'নেক্সট' (NeXT)-লে অধিগ্রহণ করে। এরপর আবার তিনি অ্যাপেল সংস্থায় ফিরে আসেন। ১৯৯৭ সালে দায়িত্ব নেন অন্তর্বর্তী সিইও পদের। এরপরই অ্যাপলের আমূল রূপান্তর ঘটানো হয়।
5
6
৪) জ্যাক ডরসি: জ্যাক ডরসি। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা। তাঁকে ২০০৮ সালে সিইও পদ থেকে অপসারণ করা হয়। এরপর ২০১৫ সালে প্রথমে অন্তর্বর্তীকালীন চিফ একজিকিউটিভ পদে দায়িত্ব সংস্থায় ফিরিয়ে আনা হয়। ওই পদে ২০২১ সাল পর্যন্ত তাঁকে বহাল রাখা হয়।
6
6
৫) ম্যাট মুলেনওয়েগ:২০২৬ সালের সেপ্টেম্বরে সবেতন ছুটিতে পাঠানো হয়েছিল অটোম্যাটিকের প্রতিষ্ঠাতা ম্যাট মুলেনওয়েগকে। এরপর ফের চেয়ারম্যান ও সিইও পদে ফিরিয়ে আনা হয় তাঁকে। মাত্র ৩৩ ঘণ্টা ২০ মিনিটের জন্য সংস্থার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে, এমনটাই দাবি সংস্থার।