ছুটি। ঘুরতে যাওয়ার প্ল্যান। কোন মাধ্যমে যাচ্ছেন? বাস? ট্রেন? বিমান? জানেন, ভারতে ট্রেনে ভ্রমণ করার এমন কিছু দিক রয়েছে, যা আপনার সারা জীবনের সঞ্চয় করার মতো অভিজ্ঞতা হয়ে থেকে যেতে পারে। বদলে যেতে পারে আপনার জীবন।
2
8
ভারতীয় রেল ব্যবস্থা বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থাগুলির মধ্যে একটি। ট্রেনে করে দেশ ভ্রমণ করা জীবন বদলে দেওয়ার মতো অভিজ্ঞতা হতে পারে।
3
8
ট্রেনে ভারত ভ্রমণ কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়। অনেকেই নানা সময়ে বলে থাকেন, এই দেশে রেল-ভ্রমণ এমন একটি যাত্রা যা আপনাকে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের বিপুল অভিজ্ঞতা সঞ্চয়ে সাহায্য করে।
4
8
কোঙ্কন রেলওয়ে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মতো রুটগুলিতে ভ্রমোন করলে যাত্রীরা অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য দেখার সৌভাগ্য লাভ করেন।
5
8
এই দেশের রেলপথ এমনভাবে সাজানো দেশজুড়ে, তাতে রেল-ভ্রমণের সময় ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য সুন্দরভাবে ফুটে ওঠে যাত্রীদের চোখের সামনে। সঙ্গে আবার ট্রেনের ছন্দময় সুর যাত্রীকে ঐতিহ্য, ভাষা এবং উৎসব সমৃদ্ধ অঞ্চলের মধ্য দিয়ে নিয়ে যায়।
6
8
শুধু তাই নয়, দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় যাত্রীরা এক জায়গায় বসে নানা সময়ে নানা ভাষার, রাজ্যের মানুষের দেখা পান, তাঁদের ঐতিহ্য, খাবার-সহ নানা বিষয়ের সঙ্গে পরিচিত হন।
7
8
ভারতীয় রেলে যাতায়াতের সময়, যাত্রীরা ভারতের অতীতের তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক শহর এবং ল্যান্ডমার্কগুলি ঘুরে দেখতে পারবেন। রাজস্থানের রাজকীয় দুর্গ থেকে শুরু করে শিমলার ঔপনিবেশিক আকর্ষণ পর্যন্ত, পথের প্রতিটি স্টপ তাঁদের নিয়ে যাবে ইতিহাসের ভিতর দিয়ে।
8
8
শুধু তাই নয়, ভারতীয় রেলের স্লিপার এবং এসি কোচ সহ, ট্রেনগুলি একটি আরামদায়ক যাত্রা নিশ্চিত করে। ভারতে ট্রেনগুলি পরিবহনের একটি সাশ্রয়ী মূল্যের মাধ্যম, বিভিন্ন বাজেটের জন্য বিভিন্ন ক্লাস রয়েছে যাত্রীদের জন্য।